for Add

বিশ্বকাপ ই-ম্যাগাজিন ‘বাউন্সার’ উদ্বোধন

DSC_9542ঢাকা: একেবারে নতুন চিন্তা থেকে এবং প্রচলিত ধারার ছাপার ম্যাগাজিনের ধারনা থেকে বাইরে বেরিয়ে এসে অনলাইনেও যে নতুন করে ই-ম্যাগাজিন করা যায়, তার উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করলো জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল২৪ডটকম। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলামেইল অনলাইনে প্রকাশ করেছে ডিজিটাল ই-ম্যাগাজিন ‘বাউন্সার’। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটের ধারনাকে উপজিব্য করেই ম্যাগাজিনের নামকরণ ‘বাউন্সার’।

ই-ম্যাগাজিনটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম (গুল্লু) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইঞা। এ সময় উপস্থিত ছিলেন বাংলামেইল২৪ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যা খান, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম পরিচালক সারওয়ার হোসেন, অনলাইন ক্রীড়া দৈনিক দ্য ডেইলিস্পোর্টস২৪ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামীম চৌধুরী, দৈনিক বনিকবার্তার স্পোর্টস এডিটর নাজমুল হক তপন, বাংলাদেশ প্রতিদিনের ক্রীড়া সম্পাদক আসিফ ইকবালসহ আরও অনেকে।

BOUNCER-9ই-ম্যাগাজিন ‘বাউন্সার’-এ থাকছে দেশের প্রথিতযশা সব ক্রীড়া সাংবাদিকদের লেখা। লিখেছেন সাবেক তারকা ক্রিকেটাররাও। সঙ্গে যোগ হয়েছে উদীয়মান সব লেখক। যার মাধ্যমে পাঠক খুঁজে পাবে আসন্ন বিশ্বকাপের খুটিনাটি সব বিষয়। জানা যাবে অংশগ্রহনকারী সব দলের যাবতীয় তথ্য-উপাত্ত। বিগত বিশ্বকাপগুলো সম্পর্কেও করা হয়েছে আলোকপাত। টানা ছয়টি বিশ্বকাপের পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শচীনবিহীন বিশ্বকাপ। ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তী নিয়েও রয়েছে স্মৃতিচারণ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইঞা বলেন,  ‘বিশ্বকাপ উপলক্ষে দেশে ক্রিকেট উন্মাদনা শুরু হয়ে গেছে। এর সঙ্গে বাংলামেইলের ই ম্যাগাজিন ‘বাউন্সার’ বাড়তি রোমাঞ্চ যোগ করবে। অনলাইন জগতে বিশ্বকাপ উপলক্ষ্যে এমন ম্যাগাজিন এই প্রথম। আশা করি ক্রীড়া ক্ষেত্রে এটা দিক-নিদের্শনা হিসাবে কাজ করবে। সব শেষে বাউন্সারের সফলতা কামনা করছি।’

জাতীয় দলের ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে বাংলামেইলের ই-ম্যাগাজিন ‘বাউন্সার’কে শুভেচ্ছা। আশা করি এই ম্যাগাজিনের মাধ্যমে বিশ্বকাপের সময় পাঠকরা নিজেদের মনের ক্ষুধা নিবারণ করতে পারবেন।’ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার যুগে অনলাইন সংবাদমাধ্যম বেশ জনপ্রিয় হচ্ছে বলে উল্লেখ করেন জাভেদ ওমর। তার মতে, ‘আগে সকাল বেলা পত্রিকা না পড়লে চলত না। এখনও পড়ি। তবে এর পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যম হওয়াতে সবকিছু আরও সহজ হয়ে গেছে আমাদের জন্য।’

DSC_9519অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোহামেডান ক্লাবের পরিচালক সারওয়ার হোসেন। বাউন্সারের আত্মপ্রকাশকে তিনি সাধুবাদ জানান। এমন উদ্যোগে তিনি বেশ উৎফুল্লিত। ‘ক্রীড়া ক্ষেত্রে এটা অবশ্যই মহতি উদ্যোগ। সত্যি কথা বলতে আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি ভীষণ আনন্দিত। এমন উদ্যেগের প্রশংসা করছি। আশা করছি বিশ্বকাপে বাউন্সার পড়ে মজা পাবে পাঠকরা’। এই ম্যাগাজিনের মাধ্যমে বাংলামেইলও জায়গা করে নেবে ক্রীড়াপ্রেমীদের অন্তরে’।

দ্য ডেইলিস্পোর্টস২৪ ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘নতুন আঙ্গিকের এই প্রয়াস সফল হবে বলে আমি বিশ্বাস করি। অনলাইন সংবাদমাধ্যমে এই উদ্যেগ প্রথম। ফলে বাংলামেইল এর অগ্রদূত হিসাবে মনে থাকবে সবার। আশা করি সবার ভালো লাগবে এই ই-ম্যাগাজিন। আমি বাংলামেইলের উত্তোরোত্তর সফলতা কামনা করছি’।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add