for Add

দিলশান একাই হারালেন ইংল্যান্ডকে

Dilshanঢাকা: অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে সফরকারী ইংল্যান্ডকে সিরিজের শেষ ম্যাচে একাই হারিয়ে দিলেন লংকান ওপেনার তিলকারত্নে দিলশান। ব্যাট হাতে প্রথমে দিলশান করেন ১০১ রান। আর বল হাতে নেন ৩৭ রানে ৩ উইকেট। তার এমন দুর্দান্ত পারফরমেন্সের ওপরই শেষ ওয়ানডেতে ৮৭ রানে হারিয়েছে শ্রীলংকা।

সাত ম্যাচের লম্বা একটি ওয়ানডে সিরিজ। এক ম্যাচ হাতে রেখে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল স্বাগতিক শ্রীলংকা। এবার ব্যবধান দাঁড়ালো ৫-২। কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচেও প্রথমে ব্যাট করে সফরকারী ইংল্যান্ডের সামনে বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। ওপেনার তিলকারতেœ দিলশানের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে লংকানদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩০২ রান।

আগের ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই ব্যাট হাতে সরব ছিলেন কুমারা সাঙ্গাকারা। শেষ ম্যাচে এসে জ্বলে উঠলেন দিলশান। ওয়ানডে ক্যারিয়ারে ১৮তম সেঞ্চুরি উপহার দিয়ে স্বাগতিকদের নিয়ে যান বিশাল সংগ্রহের দিকে।
৩০৩ রানের লক্ষে খেলতে নেমে ২১৫ রানেই অল আউট ইংল্যান্ড। তারা খেলেছে মাত্র ৪৫.৫ ওভার। জো রুট সর্বোচ্চ ৮০ রান করেও হার এড়াতে পারেননি। কারণ, অন্য ব্যাটসম্যানরা আর দাঁড়াতেই পারেনি। অন্যদের মধ্যে সর্বোচ্চ ৩৪ রান করেন ক্রিস ওকস। দিলশান ছাড়াও ৩ উইকেট নেন সেকুগে প্রসন্ন।

এর আগে টস জিতে প্রথমেই ব্যাট বেছে নেয় শ্রীলংকা। মাহেলা জয়াবর্ধনে আর দিলশান মিলে গড়েন ৫৫ রানের জুটি। ২৮ রান করে আউট হয়ে যান জয়াবর্ধনে। এরপর সাঙ্গাকারার সঙ্গে জুটি বাধেন দিলশান। দু’জনের সংগ্রহ দাঁড়ায় ৬৫টি। এ সময় ৩৩ রান করে আউট হয়ে যান সাঙ্গাকারা। এরপর ২০ রান করে ফিরে যান অধিনায়ক ম্যাথিউজ।

দিনেশ চান্দিমালের সঙ্গে জুটি বেধেই ব্যাক্তিগত মাইলফলকে পৌঁছে যান লংকান ওপেনার দিলশান। ১২০ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। ৯টি চার আর ১টি বাউন্ডারিতে সাজোনো ছিল তার ইনিংস। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়ে গেছেন ১০১ রান করে।

দিলশান ফিরে গেলেও চান্দিমাল আর থিসারা পেরেরা মিলে লংকানদের স্কোর নিয়ে যান ৩০০-এর কোঠায়। ৫৪ রান করে আউট হন পেরেরা। এ সময় অবশ্য সেকুগে প্রসন্নও কোন রান না করে ফিরে যান রান আউট হয়ে। শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত ছিলেন চান্দিমাল।

ইংলিশদের পক্ষে ২টি করে উইকেট নেন ক্রিস জর্ডান এবং মঈন আলি। একটি উইকেট নেন হ্যারি গার্নি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add