: ১২ মে ২০১৫, মঙ্গলবার, ২১:১৩:৪১
ল্যাটিন আমেরিকার বিশ্বকাপখ্যাত কোপা আমেরিকার জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ জেরার্ডো মার্টিনো। চিলিতে আগামী ১১ জুন শুরু হবে কোপা আমেরিকা।
: ১২ মে ২০১৫, মঙ্গলবার, ২১:০০:২৪
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চতুর্থ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচে ব্রাদার্স ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
: ১২ মে ২০১৫, মঙ্গলবার, ২০:৩৭:৫৬
তাহলে কী বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বে জয়হীনই থেকে যাবে বিজেএমসি ? প্রথম ৮ ম্যাচে কোনো জয় না পাওয়ার পর দলটি নিয়ে এমন প্রশ্ন উঠতেই পারে। চট্রগ্রাম আবাহনীর বিপক্ষে আজ (মঙ্গলবার) ড্রয়ের পর সে পথেই যেন হাটছে দলটি।
: ১২ মে ২০১৫, মঙ্গলবার, ২০:০৫:৩৪
প্রাথমিক ক্যাম্পে খেলোয়াড় ডাকার মধ্যে দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের প্রস্তুতি মিশন। আগামী ১৭ মে ৩২ ফুটবলার নিয়ে প্রস্তুতিতে নেমে পড়বেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ প্রথম মাঠে নামবে ১১ জুন।
: ১১ মে ২০১৫, সোমবার, ২১:৩০:৪৩
সকার ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচে শেখ রাসেল ২-১ গোলে হারিয়েছে ফেনীর দলটিকে।
: ১১ মে ২০১৫, সোমবার, ২০:৪৬:১১
আবাহনী ০ : ০ ফরাশগঞ্জ নিজস্ব প্রতিবেদক : রহমতগঞ্জের বিপক্ষে ড্র দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল আবাহনী। অষ্টম ম্যাচে পুরোনো ঢাকার আরেক দল ফরাশগঞ্জও […]
: ১১ মে ২০১৫, সোমবার, ১৮:৩৮:০৬
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি চূড়ান্তই ছিল। পরিবর্তন বলতে এতটুকু-দুই দিন এগিয়ে ম্যাচটি হবে ২ জুন। উত্তর কোরিয়া আসতে চেয়ে আবার ‘না’ করে দেয়ায় ধরে নেয়া হয়েছিল বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই পর্বের মিশন শুরুর আগে প্রস্তুতি ম্যাচের ভরসা শুধুই আফগানিস্তান। হয়তো একটি ম্যাচ খেলেই নামতে হবে আসল লড়াইয়ে। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের সঙ্গে রফাদফাটা হয়ে যাওয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে মামুনুলরা।
: ১১ মে ২০১৫, সোমবার, ১২:৩১:২৭
কুইন্স পার্ক রেঞ্জার্সকে পেয়ে যেন জ্বলে উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইত্তিহাস স্টেডিয়ামে প্রতিপক্ষকে ৬-০ গোলে রীতিমত বিধ্বস্ত করল ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা। হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। রোববারের এই ম্যাচে সিটির পক্ষে অন্য তিনটি গোল করেন আলেকজান্ডার কোলারভ, জেমস মিলনার ও ডেভিড সিলভা।
: ১০ মে ২০১৫, রবিবার, ২১:৩০:৫৮
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বে শীর্ষে থাকা নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের একমাত্র খেলায় শেখ জামাল ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে।
: ১০ মে ২০১৫, রবিবার, ১৩:৩৯:৪৮
চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে হারের পরে ছন্দই কেটে গেছে রিয়াল মাদ্রিদের। ক্রিশ্চিয়ানো রোনালদো পর্যন্ত পেনাল্টি নষ্ট করছেন। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে হারতে হারতে কোনোক্রমে ২-২ গোলে ড্র করল লজ ব্লাঙ্কোজরা। এই ম্যাচে পয়েন্ট নষ্টের ফলে লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন আপাতত শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। কারণ, লিগের বাকি আর ২ ম্যাচ। বার্সা থেকে রিয়াল পিছিয়ে গেলো ৪ পয়েন্ট।
: ১০ মে ২০১৫, রবিবার, ১২:৪১:৩৩
চ্যাম্পিয়ন্স লিগে বার্য়ানকে হারানোর পরে দুরন্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় লেগ খেলার আগে লা লিগায় রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ২-০ গোলের সহজ জয় পেল বার্সা। গোল করলেন নেইমার, পেদ্রো। এই জয়ের পরে বায়ার্নের বিরুদ্ধে দ্বিতীয় লেগ খেলার আগে আরও আত্মবিশ্বাসী হয়ে গেলেন লিওনেল মেসিরা।
: ৯ মে ২০১৫, শনিবার, ১৩:০৩:২১
নেইমারদের পর এবার ব্রাজিলের অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বেও নিয়োগ দেয়া হল কার্লোস দুঙ্গাকে। শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) তরফ একথা জানিয়ে দেওয়া হয়েছে। দেশের মাটিতে আসন্ন (২০১৬) অলিম্পিকে সাবেক ব্রাজিল অধিনায়ক দুঙ্গার তত্ত্বাবধানেই খেলবেন জুনিয়র ফুটবলাররা।
: ৮ মে ২০১৫, শুক্রবার, ২০:৫০:৪০
ইন্ডিয়া সুপার লিগে (আইএসএল) এবার কেরালা ব্লাস্টার্সের কোচ হয়েছেন ইংল্যান্ডের পিটার টেলর। ফ্রাঞ্চাইজিভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে শচীন টেন্ডুলকারের দল কেরালা ব্লাস্টার্স হয়েছে রানার্সআপ। কেরালা এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া।
: ৮ মে ২০১৫, শুক্রবার, ১৫:৫৪:৪২
আর্জেন্টিনার সাবেক কোচ সার্জিও বাতিস্তা দায়িত্ব নিয়েছেন বাহরাইন জাতীয় ফুটবল দলের। মধ্যপ্রচ্যের এ দেশটির প্রধান কোচ হিসেবে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের এ মিডফিল্ডার।
: ৮ মে ২০১৫, শুক্রবার, ১৫:৩৫:০০
চাপ আর সমালোচনা নিত্যসঙ্গী তারকা ফুটবলারদের। এসব জয় করে সামনে এগিয়ে চলা সবচেয়ে গুরুত্বপুর্ন ফুটবলারদের জন্য। রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল সমালোচনটা কমই হজম করতে পারেন।
: ৭ মে ২০১৫, বৃহস্পতিবার, ২০:৫৩:৩৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় পেয়েছে ফেনীর সকার ক্লাব। আজ (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় সকার ক্লাব ২-১ গোলে হারিয়েছে চট্রগ্রাম আবাহনীকে।
: ৭ মে ২০১৫, বৃহস্পতিবার, ২০:১৯:২৭
জিতলে পঞ্চম থেকে এক লাফে তৃতীয় স্থানে ওঠার সুযোগ-আজ (বৃহস্পতিবার) এমন অংক মাথায় নিয়েই মাঠে নেমেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। কিন্তু তাদের সে আশার গুড়ে বালি ছিটিয়ে দিয়েছে ফরাশগঞ্জ। শক্তিশালী শেখ রাসেলের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে পুরোনো ঢাকার ক্লাবটি।
: ৭ মে ২০১৫, বৃহস্পতিবার, ১৯:৩১:৫৯
আবারও অন্যদের ছাড়িয়ে টানা তৃতীয়বারের জন্য বিশ্বের সবচেয়ে দামি ক্লাব হওয়ার গৌরব অর্জন করলো রিয়াল মাদ্রিদ৷ স্পেনের এই জায়ান্ট ক্লাবের সম্পদের মূল্য বর্তমানে দাঁড়িয়েছে ৩.২৬ মিলিয়ন ডলার (যা অবশ্য গত বছর থেকে ৫ শতাংশ কম)। গত বছরে এই ঐতিহ্যবাহী ক্লাবটির বার্ষিক আয় করেছে ৭৪৬ মিলিয়ন ডলার, যা এই ক্লাবটিকে সবথেকে ধনী ক্লাব হিসেবে এক নম্বর স্থানে ধরে রাখল।
: ৭ মে ২০১৫, বৃহস্পতিবার, ৮:৩৩:৩৭
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের আগে রীতিমতো হুমকি দিয়েছিলেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়ের ন্যুয়ার ৷ লিওনেল মেসিকে হুমকি দিয়ে তিনি বলছিলেন, মাঠে দেখাতে চান- কে বস? বাস্তবে ঘটল তার কথার উল্টোটা৷ বায়ার্ন মিউনিখ-বার্সেলোনা ম্যাচে গোটা দুনিয়া দেখল কে বস ৷ কোনও গরম গরম বক্তৃতা নয়৷ গোটা দুনিয়াকে দেখিয়ে দিলেন ন্যুয়ার নয়, তিনিই সেরা ৷ তিনি লিওনেল মেসি ৷
: ৬ মে ২০১৫, বুধবার, ২০:৪৬:৪৫
মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে রহমসতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে।
For add
For add
For add
For add