বিশ্বকাপ ক্রিকেট

বাংলাদেশের সংগ্রহ ২৭৫ রান

: ৯ মার্চ ২০১৫, সোমবার, ১৩:৩৯:০৬

বিশ্বকাপের গুরুত্বপুর্ন ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২৭৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অ্যাডিলেডে টস জিতে ইংল্যান্ড বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায়। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের।

মাহমুদুল্লাহর প্রথম সেঞ্চুরি

: ৯ মার্চ ২০১৫, সোমবার, ১৩:৩৪:০৬

একই সঙ্গে দুটি মাইলফলক স্পর্শ করে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরিই করেননি শুধু, বিশ্বকাপে কোন বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে করলেন প্রথম সেঞ্চুরি। স্টুয়ার্ট ব্রডের কাছ থেকে এক রান নিয়েই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছে গেলেন মাহমুদুল্লাহ। শেষ বিশ্বকাপে সেঞ্চুরির খরা কাটলো বাংলাদেশের।

টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

: ৯ মার্চ ২০১৫, সোমবার, ১১:৩১:১৭

অ্যাডিলেডের উইকেট নাকি ব্যাটিং বান্ধব। সাবেন ইংলিশ ক্রিকেটাররা ইয়ন মরগ্যানকে পরামর্শ দিয়েছিলেন টস জিতো, ব্যাটিং নাও এবং বাংলাদেশের সামনে বিশাল স্কোর দাঁড় করিয়ে দাও। কিন্তু টস জিতে ইয়ন মরগ্যান বাংলাদেশকেই আমন্ত্রণ জানালো ব্যাট করার জন্য। তবে সিদ্ধান্তটা যে কতটা যৌক্তিক সেটা প্রমান করলো বোলাররা। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে বাংলাদেশ।

চট্টগ্রাম হয়ে ফিরবে কি অ্যাডিলেড?

: ৮ মার্চ ২০১৫, রবিবার, ২১:৫৬:২৭

চট্টগ্রাম হয়ে কি ফিরবে নিউজিল্যান্ডের অ্যাডিলেড? চার বছর আগে বিশ্বকাপের মঞ্চায়নে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার সর্বশেষ লড়াই অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের সাগরিকায়। দুই উইকেটের জয় তুলে নিয়ে টাইগাররা সেদিন বিজয়োৎসবে মেতেছিলেন।

অনন্য সাঙ্গাকারার বিশ্বরেকর্ড

: ৮ মার্চ ২০১৫, রবিবার, ২০:৪০:৪৮

ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে যেন তিনি একেবারে তরুণ। চির তরুণ এই ব্যাটসম্যানটির নাম কুমার সাঙ্গাকারা। শ্রীলংকান ক্রিকেটের পোস্টারবয়। এই বিশ্বকাপই যার শেষ। অথচ এই বয়সে এসেও ব্যাট হাতে একের পর এক কীর্তি গড়েই যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। রোববার যে কীর্তি গড়েছেন সেটি এর আগে কেউ করে দেখাতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে কী-না সেটা নিয়েও রয়েছে সন্দেহ। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরির রেকর্ড গড়লেন শ্রীলংকার সাবেক এই অধিনায়ক।

শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া

: ৮ মার্চ ২০১৫, রবিবার, ১৯:৫৭:২৯

সাঙ্গাকারার অসাধারণ এক সেঞ্চুরি। টানা তিন ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েও জেতাতে পারলেন না শ্রীলংকাকে। ৩৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন সাঙ্গাকারা-দিলশানরা। কিন্তু শেষ ১০ ওভারের ব্যর্থতায় শেষ পর্যন্ত শ্রীলংকাকে হারতে হলো ৬৪ রানের ব্যাবধানে।

৩৭৬ রানের পাহাড় গড়ল অস্ট্রেলিয়া

: ৮ মার্চ ২০১৫, রবিবার, ১৪:৪৪:৫৯

৩২তম ওভারে ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটিং দানব হিসেবে ইতিমধ্যে খ্যাতি পেয়ে গেছেন। আজও একই রূপ দেখালেন সিডনিতে। শ্রীলংকার বিপক্ষে ব্যাট করতে নামার পরই তার ব্যাটে ঝড় উঠলো যেন। ৫১ বলে করলেন সেঞ্চুরি। ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের প্রথম এই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াও চড়ল রানের এভারেস্টে। শ্রীলংকার সামনে ৯ উইকেটে দাঁড় করিয়ে দিল ৩৭৬ রানের বিশাল চ্যালেঞ্জ।

৬ উইকেটে হারলো আফগানিস্তান

: ৮ মার্চ ২০১৫, রবিবার, ১৪:০৫:০১

১৮৬ রান খুব বেশি বড় স্কোর ছিল না নিউজিল্যান্ডের সামনে। তবে এই স্কোরে পৌঁছাতেও চার উইকেট হারাতে হয়েছে স্বাগতিক কিউইদের। শেষ পর্যন্ত আফগানিস্তানের ছুড়ে দেওয়া ছোট্ট এই চ্যালেঞ্জ ৩৬.১ ওভারেই পার হয়ে গেছে ব্রেন্ডন ম্যাককুলামরা। জয় পেয়েছে ৬ উইকেটের ব্যবধানে।

১৮৬ রানে অলআউট আফগানিস্তান

: ৮ মার্চ ২০১৫, রবিবার, ৮:৫৮:১৪

এমনিতেই আকাশে উড়ছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ড। তার ওপর তাদের সামনে পড়ে যদি আফগানিস্তানের মত পুঁচকে একটি দেশ, তাহলে কী হওয়ার কথা! হলোও তাই। নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউই বোলারদের তোপের বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান।

থ্রিলার জন্ম দিয়ে জিতল আয়ারল্যান্ড

: ৭ মার্চ ২০১৫, শনিবার, ২০:৩৭:৩২

একে থ্রিলারের চেয়েও বেশি কিছু বলা ভাল। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচটিকে যেভাবে ঘুরিয়ে জয়ের ধারপ্রান্তে নিয়ে আসলো জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলর, তা এক কথায় অবিশ্বাস্য। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ার পথেও ছিল তারা। কিন্তু একেবারে তীরে এসে তরী ডুবিয়ে অবশেষে মাত্র ৫ রানে হেরে বসল জিম্বাবুয়ে।

৩৩১ রানের এভারেস্টে আয়ারল্যান্ড

: ৭ মার্চ ২০১৫, শনিবার, ১৫:৩০:৪২

আরও একটি রোমাঞ্চের অপেক্ষায় ছিল আয়ারল্যান্ড। সেটাই শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে করে দেখাচ্ছে জায়ান্ট কিলার নামে পরিচিত দলটি। হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে আইরিশদের শুরুটা ছিল স্লো। কিন্তু শেষ দিকে ঝড় তুলে শেষ পর্যন্ত জিম্বাবুয়ের সামনে ৩৩১ রানের বিশাল স্কোর দাঁড় করিয়ে দিয়েছে আইরিশরা।

২৯ রানে অসাধারণ জয় পেলো পাকিস্তান

: ৭ মার্চ ২০১৫, শনিবার, ১৫:২০:১৫

বৃষ্টি সব সময়ই দক্ষিণ আফ্রিকার সামনে বিশাল একটি বাধা। প্রোটিয়ারা যতটা না চোকার্স, তার চেয়ে বৃষ্টি দুর্ভাগ্য তাড়া করে তাদেরকে অনেক বেশি। অকল্যান্ডের ইডেন পার্কে আজও একই ঘটনার পুনরাবৃত্তি। বৃষ্টির কারণে দু’দলের সামনে ৪৭ ওভার করে খেলার জন্য বেধে দেওয়া হলেও দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ১০ রান বাড়িয়ে দেওয়া হয়।

পাকিস্তানের সংগ্রহ মাত্র ২২২ রান

: ৭ মার্চ ২০১৫, শনিবার, ১২:২৪:০৭

দু’দফা বৃষ্টি। অকল্যান্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩ ওভার করে কাটা হলো দু’দলের কাছ থেকেই। নির্ধারিত ৪৭ ওভারের পুরোটাও খেলতে পারলো না পাকিস্তান। ৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেল ২২২ রানে। বরাবরের মতই অধিনায়ক মিসবাহ-উল হক প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আউট হন ৫৬ রান করে। এছাড়া ওপেনার সরফরাজ আহমেদ করেন ৪৯ বলে ৪৯ রান।

কষ্টের জয়ে কোয়ার্টারে ভারত

: ৬ মার্চ ২০১৫, শুক্রবার, ২০:০৬:১১

লক্ষ্য মাত্র ১৮২। অথচ এই রান তুলতেই রীতিমত ঘাম ঝরাতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। হারাতে হয়েছে ৬ উইকেট। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একপাশ আগলে রেখে ব্যাট না করলে ফল ভিন্নও হতে পারতো। শেষ পর্যন্ত লো স্কোরিং ম্যাচে ৬৫ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ভারত।

১৮২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

: ৬ মার্চ ২০১৫, শুক্রবার, ১৪:১২:০০

ভারতীয় নখদন্তহীন বোলিংয়ের সামনেই নাকাল হতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপকে। ইনজুরি থেকে ফিরেই চাপে ফেললেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের। পার্থের ওয়াকা গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ওপর শুরুতেই আঘাত হানলেন তিনি। তুলে নিলেন দুই ওপেনার ডোইয়ন স্মিথ এবং ক্রিস গেইলের গুরুত্বপূর্ণ দুটি উইকেট।

ব্যাটসম্যানদের কৃতিত্ব দিলেন মাশরাফি

: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২১:২২:৩৬

স্কটল্যান্ডের বিপক্ষে দারুন জয়ে ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ (বৃহস্পতিবার) নেলসনে স্কটিশদের হারানোর পর গণমাধ্যমে বাংলাদেশ অধিনায়ক বলেছেন,‘আজ সবাই ঠান্ডা মাথায় ব্যাটিং করেছেন।

সেঞ্চুরি হলে বেশি ভাল লাগতো : তামিম

: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৯:০৬:১৯

তামিম ইকবালকে নিয়ে বাড়ছিল সমালোচনার ডালপালা। গুরুত্বপুর্ন ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন এ উদ্বোধনী ব্যাটসম্যান। আজ (বৃহস্পতিবার) নেলসনে তার ঝকঝকে ৯৫ রানের ইনিংস স্কটল্যান্ডের ৩১৮ রান তাড়া করে বাংলাদেশ পেয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠার আশাজাগানিয়া জয়।

রাতেই রওনা হচ্ছেন ইমরুল

: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৮:২৩:৩৭

বিশ্বকাপে বাংলাদেশ দলে যোগ দিতে আজ (বৃহস্পতিবার) রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে চড়ছেন ইমরুল কায়েস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সূজন জানান, ‘এনামুল হক বিজয়ের বদলি হিসাবে আজ রাতেই ইমরুল কায়েসকে পাঠানো হচ্ছে।’

এনামুলের বদলি ইমরুল

: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৮:১৪:৫৯

স্কটল্যান্ডের বিপক্ষে নেলশনের সাক্সটন ওভালে ব্যাট হাতে নামা হয়নি ওপেনার এনামুল হক বিজয়ের। স্কটিশদের রানের গতি থামাতে গিয়ে একটি ড্রাইভ বাউন্ডারি ঠেকালেও সর্বনাশ নেমে আসে তার বিশ্বকাপ মিশনে। কাধের হাঁড় সরে গেছে তার।

তামিম-রিয়াদ জুটিই জয়ের পথ মসৃণ করেছে

: ৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৪:০২:১৫

বড় স্কোর তাড়া করে ম্যাচ জিততে দরকার কিছু বড় পার্টনারশিপ। আজ বাংলাদেশের ইনিংসে তা ছিল বলেই সফল হয়েছে। যদি স্কটল্যান্ডের ইনিংস প্রসঙ্গে আসি তাহলে বলব আমাদের বোলাররা খুবই খারাপ বল করেছেন। প্রায় সবাই বল হাতে মার খেয়েছেন। যে কারণে স্কটল্যান্ড ৩১৮ রান করতে পেরেছে। স্কোরটা কিন্তু অনেক বড় ছিল।

সব সংবাদ

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায় অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়ের জরিমানা মোহামেডান-আবাহনীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আমিনুল হারমারের ছয় শিকারে বড় হার বাংলাদেশের পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের দশম শিরোপার হাতছানি ভারতের, প্রথমের স্বপ্ন পাকিস্তানের কাপ্তাই লেকে দূরপাল্লার সাঁতারে ফয়সাল-মুক্তির শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ৪০০, জবাবে দক্ষিণ আফ্রিকার ১৩২/১ আগামীতে সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আমিনুল হক অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ হৃদয়ের সেঞ্চুরি, লিটনের ৯২; দক্ষিণ আফ্রিকায় রেকর্ড বাংলাদেশের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোরসালিন আহমেদ শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add