for Add

আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছে ওয়েস্ট ইন্ডিজ। নির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ না করে লিড বাড়িয়ে নেওয়ার দিকেই আপাতত মনোযোগ দিচ্ছে ক্যারিবীয়রা। এমনটাই জানিয়েছেন দলের ব্যাটার কাভেম হজ।

অপরাজিত সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে চালকের আসনে বসানো হজের মতে, উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। পঞ্চম দিনে কত দূর এগোতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি মূল্যায়ন করবে দল।

দিনের খেলা শেষে হজ বলেন, “উইকেট বেশ ভালো। আগামীকাল আমরা পরিস্থিতি মূল্যায়ন করে দেখব, এই উইকেটে কোন স্কোরটি ভালো হবে, কত রান করা উচিত এবং কী গতিতে ব্যাটিং করা দরকার। তবে আপাতত আমরা শুধু লিড বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।”

চতুর্থ দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৫ রান। এতে তাদের মোট লিড দাঁড়িয়েছে ৩১৫ রান।

অপরাজিত ১৪০ রান করা হজ বলেন, “ঢাকায় প্রথম ম্যাচে আমি প্রত্যাশিত ফল পাইনি। দলের জন্য অবদান রাখতে পারা সব সময়ই ভালো লাগার বিষয়। ম্যাচ যখন সমানে সমান অবস্থায় ছিল, তখন দলের জন্য রান করতে পেরে সত্যিই ভালো লেগেছে।”

বাংলাদেশের হয়ে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের অসাধারণ ইনিংস ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরও অনুপ্রাণিত করেছে বলে জানান হজ। তাঁর মতে, ব্যাটিং সহায়ক উইকেটে তাঁরাও এমন ইনিংস খেলতে পারেন, সেই বিশ্বাস তৈরি হয়েছিল।

হজ বলেন, “যাঁরা ওই ইনিংসটি দেখার সুযোগ পেয়েছেন, তাঁরা প্রতিপক্ষ যে-ই হোক না কেন, এমন ইনিংসের দক্ষতা ও শক্তির প্রশংসা করবেন। এটি প্রমাণ করেছে যে উইকেটটি সত্যিই ভালো। ভাবনাটা এমন ছিল, সে যদি পারে, তাহলে আমরা কেন পারব না? শেষ পর্যন্ত ঠিক সেটিই হয়েছে।”

ওয়েস্ট ইন্ডিজ ড্রয়ের লক্ষ্যে ব্যাটিং করছে, এমন ধারণাও নাকচ করে দেন হজ। তাঁর ভাষ্য, দুই দলই নিজেদের জন্য সবচেয়ে ভালো অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে।

শেষ দিনের খেলা নিয়ে কথা বলতে গিয়ে স্পিন বোলিংকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন হজ। একই সঙ্গে স্বীকার করেন, বাংলাদেশের স্পিনাররা ইতোমধ্যে উইকেট থেকে টার্ন আদায় করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, “আমার মনে হয়, স্পিনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাংলাদেশের কয়েকজন বোলার টার্ন পেয়েছেন এবং ম্যাচে কিছু সময় রান আটকে রাখতে পেরেছেন। তবে বিষয়টি নির্ভর করবে মানসিকতা ও অন্য ব্যাটাররা কীভাবে পরিস্থিতি মোকাবিলা করেন, তার ওপর। আগামীকাল পেসার, স্পিনার সবারই নিজ নিজ ভূমিকা পালনের সুযোগ থাকবে।”

সব সংবাদ

সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর?

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add