for Add

সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেস আক্রমণে বিধ্বস্ত হয়ে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২১.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানে ১ রান করা ওপেনার এসকে জারিফ সিয়ামকে ফিরিয়ে দেন মোহাম্মদ সায়াম। এরপর ৯ রান করা কাওসার আহমেদকেও শিকার করেন তিনি। ফলে ২৫ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অপর ওপেনার আবদুল্লাহ আল মুহি। অধিনায়ক ফরিদ হাসানের সঙ্গে জুটি গড়েন তিনি। ফরিদ করেন ১৭ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে মুহির ব্যাট থেকে। ৪৫ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

তবে ফরিদের বিদায়ের পর ১ রান করা আহসান আল মুমিনও ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। অর্ধশতক পূর্ণ করার পর সাজঘরে ফেরেন মুহি। তখন দলের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান।

এরপর আল রাফি (২০) ও রাকিবুল হোসেন (২৬) ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি বোলারদের আধিপত্যের কাছে শেষ পর্যন্ত টিকতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ পাঁচ উইকেট মাত্র ২৭ রানে হারিয়ে ১৩৮ রানেই গুটিয়ে যায় দল।

পাকিস্তানের ডানহাতি পেসার রিজওয়ানউল্লাহ ৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান। মোহাম্মদ সায়াম নেন ২ উইকেট। এ ছাড়া আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসাইন একটি করে উইকেট শিকার করেন।

জবাবে দুই ওপেনার উসমান খান ও হায়াম খানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়ে যায় পাকিস্তানের। উদ্বোধনী জুটিতে ১২৮ রান যোগ করেন তাঁরা। ৭২ বলে আটটি চার ও একটি ছক্কায় ৬৯ রান করে রাবিউল হাসান অনিকের শিকার হন হায়াম। তবে তাঁর বিদায়ে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি।

উসমান ৫৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন। আবদুল কাদির অপরাজিত থাকেন ৮ রানে। ২১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। হাতে ছিল ৯ উইকেট, বাকি ছিল ২৮.১ ওভার।

এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতার হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশকে।

সব সংবাদ

অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add