for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২০:১৮:৪৩

নাজিবুল্লাহ বেতানির জোড়া গোলে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। রোববার জাতীয় ফুটবল স্টেডিয়ামে গ্রুপ ‘বি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান। প্রথম বাঁশি বাজার পর থেকেই মালদ্বীপের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। এর ফলও পায় দ্রুত। ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি পায় পাকিস্তান। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাককিয়েল অরুন আবদুল্লাহ।
এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি পাকিস্তান। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে যায় তারা। এরই ধারাবাহিকতায় দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাজিবুল্লাহ বেতানি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের দ্বিতীয় গোলটি করেন বেতানি। তাতে পাকিস্তানের ব্যবধান দাঁড়ায় ৩-০। স্বস্তিদায়ক ব্যবধান নিয়ে বিরতিতে যায় গ্রিন শার্টসরা।
অন্যদিকে আক্রমণে ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয় মালদ্বীপ। পাকিস্তানের সুসংগঠিত রক্ষণভাগের কারণে গোলের উল্লেখযোগ্য সুযোগও তৈরি করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধান ধরে রেখে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান।
গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে সুহাইল আহমেদ ভাটের প্রথমার্ধের জোড়া গোলে এগিয়ে যায় ভারত। শেষ দিকে পাকিস্তান লড়াইয়ে ফিরলেও জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। মালদ্বীপকে হারিয়ে এবার ঘুরে দাঁড়াল পাকিস্তান।
For add
For add
For add
For add
for Add