for Add

১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

ভারতের কিশোর ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী গড়েছেন নতুন ইতিহাস। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। শনিবার ভারতের ঘরোয়া রাজ্যভিত্তিক প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিহারকে নেতৃত্ব দিতে নেমে এই কীর্তি গড়েন বৈভব।

এর মধ্য দিয়ে ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের রেকর্ড ভেঙেছেন এই বাঁহাতি ব্যাটার। এর আগে ১৭ বছর ৩১১ দিন বয়সে জাতীয় দলের অধিনায়কত্ব করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ভুকুসিচ। টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

মধ্যপ্রদেশের ইন্দোরে টুর্নামেন্টের প্রথম ম্যাচে অবশ্য বৈভবের দল বিহার জয় পায়নি। সৌরাষ্ট্রের কাছে হেরে যায় তারা। ম্যাচটিতে ১২ বলে ১৮ রান করেন বৈভব।

তবে ছেলের এই কীর্তিতে দারুণ খুশি বাবা সঞ্জীব। তিনি বলেন, ‘আমরা আশাবাদী ছিলাম, সে এই কৃতিত্ব অর্জন করবে। আমরা আরও আশা করি, একদিন সে জাতীয় ক্রিকেট দলকেও নেতৃত্ব দেবে।’

এর আগে গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মধ্য দিয়ে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন বৈভব। ভেঙে দেন শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল ভারতের এই ব্যাটিং কিংবদন্তির।

চলতি বছরের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকেই আলোচনায় রয়েছেন বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। ওই আসরে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করেন এই বাঁহাতি ব্যাটার। জেতেন অরেঞ্জ ক্যাপও।

এ পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ২৯৫ রান করেছেন বৈভব। এর মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি।

সব সংবাদ

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add