for Add

২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত

২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেবার ১-০ গোলে জিতেছিল পাকিস্তান। দীর্ঘ ২২ বছর পর আবারও ঢাকায় সাফের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে এবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়নি। তিন গোলে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। ১৩ মিনিটে বাম প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে মুহাম্মদ সুহাইল ভাটের উদ্দেশে পাস বাড়ান সতীর্থ। বল পেয়ে আলতো ছোঁয়ায় জালে পাঠিয়ে ভারতকে এগিয়ে দেন সুহাইল। ছয় মিনিট পর আবারও গোল করেন তিনি। পাকিস্তানের রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে দুর্দান্ত দক্ষতায় নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

৩০ মিনিটে ব্যবধান ৩-০ করে ভারত। ম্যাংলেংথাম কিপজেনের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় দলটি। তবে চার মিনিট পরই ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল পাকিস্তান। পেনাল্টি পেলেও স্পটকিক থেকে শায়ক দোস্তের নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ফলে প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেয়েই বিরতিতে যেতে হয় পাকিস্তানকে।

দ্বিতীয়ার্ধেও ভারতের আধিপত্যের মধ্যে ম্যাচের শেষ দিকে নাটকীয়তার জন্ম দেয় পাকিস্তান। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা চার মিনিটে দুটি গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে তারা। ৯১ মিনিটে নাজিব উল্লাহ পাকিস্তানের হয়ে টুর্নামেন্টে প্রথম গোল করেন। এর দুই মিনিট পর বক্সের মধ্যে দুর্দান্ত ভলিতে ব্যবধান ৩-২ করেন আলমগীর গাজী।

শেষ মুহূর্তে আরও একটি গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু সময় ফুরিয়ে যাওয়ায় সমতায় ফেরা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। তবে ম্যাচের ফলের চেয়েও পাকিস্তানের জন্য বড় আক্ষেপ হয়ে থাকল প্রথমার্ধে পাওয়া পেনাল্টির সুযোগটি কাজে লাগাতে না পারা।

ঢাকায় ভারত-পাকিস্তানের ফুটবল লড়াই অবশ্য নতুন নয়। ২০০৩ সালের সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ১-০ গোলে জিতেছিল। এরপর ২০০৯ ও ২০১৮ সালে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হলেও দুই আসরে ভারত ও পাকিস্তান অংশ নিলেও মুখোমুখি হয়নি। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে আবারও ঢাকায় সাফের উদ্বোধনী ম্যাচে দেখা হলো দুই দলের। এবার জয়ের হাসি ভারতের।

ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে করমর্দন নিয়ে নানা বিতর্ক তৈরি হলেও ফুটবল মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা গেছে সৌহার্দ্যের দৃষ্টান্ত। ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় চোট পেলে প্রতিপক্ষের ফুটবলাররাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। খেলা শেষে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে করমর্দন করেন। প্রতিদ্বন্দ্বিতার উত্তাপের মধ্যেও খেলোয়াড়সুলভ আচরণের এই দৃশ্য ছিল ম্যাচের অন্যতম ইতিবাচক দিক।

সব সংবাদ

২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জরিমানা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add