for Add

হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। 

গতরাতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল টাইগাররা। 

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৭ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের পর, দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করল আফগানরা। 

আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। চতুর্থ ওভারে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ২টি চারে ১০ রান করে আফগানিস্তান পেসার আজমতুল্লাহ ওমারজাইর বলে আউট হন ওপেনার তানজিদ হাসান। 

তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ২ রান করে ওমারাজাইর দ্বিতীয় শিকার হন তিনি। 

২৫ রানে ২ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। কিন্তু ২৮ রানের বেশি যোগ করতে পারেননি তারা। ৫ চারে ২৬ রান করে স্পিনার নাঙ্গোলিয়া খারোতির বলে বিদায় নেন অভিষেক ম্যাচ খেলতে নামা সাইফ। 

৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর আফগানিস্তান বোলারদের উপর দাপট দেখিয়েছেন হৃদয় ও অধিনায়ক মিরাজ। ২৬তম ওভারে বাংলাদেশের রান ১শতে নেন তারা। 

দলের রান দেড়শ স্পর্শ করার আগেই হাফ-সেঞ্চুরির দেখা পান হৃদয় ও মিরাজ। ছক্কা মেরে ৭৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন হৃদয়। এই নিয়ে টান তিন ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেন হৃদয়। গত শ্রীলংকা সিরিজের শেষ দুই ম্যাচে দু’টি ৫১ রানের ইনিংস খেলেছিলেন এই ডান-হাতি ব্যাটার। ৭৪ বলে ওয়ানডেতে সপ্তম অর্ধশতক করেন মিরাজ।    

৩৫তম ওভারে বাংলাদেশের রান দেড়শ পার করে বিচ্ছিন্ন হন হৃদয় ও মিরাজ। রান আউটের ফাঁদে পড়েন ১টি চার ও ৩টি ছক্কায় ৮৫ বলে ৫৬ রান করা হৃদয়। মিরাজের সাথে চতুর্থ উইকেট জুটিতে ১৪২ বলে ১০১ রান যোগ করেন হৃদয়। 

দলীয় ১৫৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে হৃদয় ফেরার পর আফগানিস্তানের দুই স্পিনার রশিদ ও এএম গাজানফারের ঘূর্ণিতে পড়ে নিয়মিত বিরতিতে বাকী উইকেটগুলোও হারায় বাংলাদেশ। ৪৬ রানে শেষ ৬ উইকেট পতনে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় টাইগাররা।

১টি করে চার-ছক্কায় ৮৭ বলে মিরাজ সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া পরের দিকে তানজিম হাসান সাকিব ১৭, তানভীর ইসলাম ১১ ও জাকের আলি ১০ রান করেন। 

বল হাতে আফগানিস্তানের ওমারজাই ও রশিদ ৩টি করে এবং গাজানফার ২ উইকেট নেন। এই ইনিংসে আফগানদের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ২শ উইকেট পূর্ণ করেন রশিদ।  

জবাবে আফগানিস্তানকে ৫৭ বলে ৫২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দশম ওভারে জাদরানকে ২৩ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন স্পিনার তানভীর ইসলাম। 

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা সেদিকুল্লাহ আতালকে ৫ রানে বিদায় দেন পেসার তানজিম হাসান। ৫৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। 

তৃতীয় উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন গুরবাজ ও রহমত শাহ। সাবধানে খেলে ১১১ বলে ৭৮ রান যোগ করেন তারা। তবে ৫ বলের ব্যবধানে গুরবাজ-রহমত বিদায় দেন তানজিম ও মিরাজ। দু’জনই ৫০ রান করে করেন। গুরবাজ ৭৬ বলে ১টি করে চার-ছক্কায় এবং রহমত ৭০ বল খেলে ৪ বাউন্ডারিতে নিজেদের ইনিংস সাজান। 

১৩৬ রানে চতুর্থ উইকেট হারানোর পর আফগানিস্তানকে জয়ের পথে এগিয়ে নেন ওমারজাই ও অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। পঞ্চম উইকেটে ৭০ বলে ৫৯ রান তুলেন তারা। দলের জয় থেকে ২৭ রান দূরে থাকতে বিদায় নেন ওমারাজাই। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৪০ রান করে তানজিমের তৃতীয় শিকার হন ওমারাজাই।

এরপর ষষ্ঠ উইকেটে ২৬ বলে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটিতে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন শাহিদি ও নবি। ২টি চারে শাহিদি ৩৩ এবং নবি ১১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের তানজিম ৩১ রানে ৩, তানভীর ও মিরাজ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ওমারজাই। 

আগামী ১১ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।     

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২২১/১০, ৪৮.৫ ওভার (মিরাজ ৬০, হৃদয় ৫৬, রশিদ ৩/৩৮)। 

আফগানিস্তান : ২২৬/৫, ৪৭.১ ওভার (গুরবাজ ৫০, রহমত ৫০, তানজিম ৩/৩১)। 

ফল : আফগানিস্তান ৫ উইকেটে জয়ী।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add