for Add

চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের

ঘরোয়া ফুটবলের নতুন টুর্নামেন্ট বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস। গত মৌসুমে ট্রেবল জেতা দলটি নিজেদের মাঠ কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েও ৩-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। নতুন একটি শিরোপা জিতেই এবারের মৌসুম শুরু করলো তপু-জিকোরা।

শুক্রবার কিংস অ্যারেনায় সপ্তম মিনিটে অধিনায়ক সোলেমান দিয়াবাতের গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা বসুন্ধরা কিংস জ্বলে ওঠে দ্বিতীয়ার্ধে। এক এক করে তিনটি গোল করে ম্যাচটি নিজেদের করে নয় কিংস।

নতুন কোচ ভ্যালেরিউ তিতারও এটি কিংসের ডাগআউটে প্রথম জয়। আগে তিনটি আন্তর্জাতিক ম্যাচেই হেরেছেন তিনি। অবশেষে জয়ে তিনি শুরু করলেন বাংলাদেশের ঘরোয়া ফুটবল।

দ্বিতীয়ার্ধে লম্বা একটা সময় রেফারিকে খেলা বন্ধ রাখতে হয়েছে গ্যালারি থেকে মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করায়। ঝাঁঝালো ধোঁয়ার কারণে বিলম্ব হয় পুনরায় ম্যাচ শুরু করতে। ধোঁয়া কেটে যাওয়ার পর খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ম্যাচে সমতা আনে কিংস। বাম দিক দিয়ে ব্রাজিলিয়ান মিগুয়েলের কর্নার থেকে ফাঁকায় দাঁড়ানো তপু বর্মন প্লেসিংয়ে কাঁপিয়ে দেন মোহামেডানের জাল।

লিড নিতে বেশি সময় নেয়নি কিংস। ৮১ মিনিটে মিগুয়েলের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিমের দারুণ শটে ২-১ এ এগিয়ে যায় কিংস।

ভুটানিজ রেফারি অতিরিক্ত সময় দেন ১৮ মিনিট। বাড়িয়ে দেওয়া সময়ের নবম মিনিটে মিগুয়েল দামাসেনো গোল করলে চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় কিংসের।

কিংসের অধিনায়ক মিগুয়েল দামাসেনো দুর্দান্ত খেলেছেন এই ম্যাচে। গোল করেছেন একটি, করিয়েছেন ২টি। কিংসের সবগুলো গোলেই ছিলো এই ব্রাজিলিয়ানের ছোঁয়া।

ম্যাচের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয় স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত অধিনায়ক জাকারিয়া পিন্টু ও বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণে। গ্যালারিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধদের ছবি, গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয় বিপ্লবের প্রতিচ্ছবি।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন বাফুফের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add