for Add

গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার

ফুটবল গোলের খেলা। ভালো খেলে গোল করার সুযোগ কাজে না লাগাতে পারলে দর্শক-সমর্থকদের কাছে সেটা আপসোস হয়েই থাকে। যার সর্বশেষ উদাহরণ মালদ্বীপের বিপক্ষে বুধবারের ম্যাচটি। দীর্ঘ সময় কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া মালদ্বীপ ঢাকায় এসে প্রথম খেলায় হারিয়েই দিলো বাংলাদেশ। ক্যাবরেরা দায়িত্ব নেওয়ার পর ২০২২ সালে মালদ্বীপ সফরে গিয়ে হেরেছিল। দুই বছর পর আবার হারলো ঘরের মাঠে।

বুধবার বাংলাদেশ বড় ব্যবধানে জিতলেও অবাক হওয়ার কিছু থাকতো না। জিতবে যে গোল করবে কে? বাংলাদেশে নেই একজন দক্ষ ফরোয়ার্ড। সে অভাবটা আবার চোখে আঙ্গুল দিয়েই দেখিয়ে দিলেন ফুটবলাররা। বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর নারী ফুটবলাররা উপহার দিয়েছে দক্ষিণ এশিয়ার সেরা ট্রফি। আর ছেলেরা ভাসালো হতাশায়।

বসুন্ধরা কিংস এরেনায় শুরু থেকেই বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেলেছিল। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের ডি বক্স- সব জায়গাই ছিল বাংলাদেশের রাজত্ব। তবে পোস্টে ঠিকঠাক শট নিতে না পারার এবং লক্ষ্যে রাখতে না পারার খেসারত দিতে হলো ম্যাচ হেরে। ১-০ গোলে হেরে বাংলাদেশ শুরু করলো দুই ম্যাচের সিরিজ। পরের ম্যাচে এই কিংস অ্যারেনায় শনিবার।

১৮ মিনিটে প্রথম সুযোগ কাজে লাগিয়েই এগিয়ে যায় মালদ্বীপ। গোলটি ধরে রেখেই সফরকারীরা বিরতিতে যায়। দর্শকদের প্রত্যাশা ছিল ভালো খেলতে থাকা বাংলাদেশ ম্যাচে ফিরবে। তবে তাদের সেই প্রত্যাশায় পানি ঢেলে দিলো বাংলাদেশের ফরোয়ার্ডদের মিসগুলো। এভাবে মিস করলে ম্যাচ জেতা যায় না। জিততে হলে একটি সুযোগ পাওয়াই যথেষ্ট হতে পারে সেটা প্রমাণ করেছে দ্বীপ দেশটি।

৬২ মিনিটে মালদ্বীপের ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট করে দেন বাংলাদেশের রাকিব। পাল্টা আক্রমণ থেকে বাম দিকে বক্সে ঢুকেন মালদ্বীপের ফরোয়ার্ড। রাকিব দুর্দান্তভাবে বল কেড়ে নিয়ে বাইরে পাঠিয়ে দলকে রক্ষা করেন।

৭৫ মিনিটে সমতায় ফিরতে পারতো বাংলাদেশ। বক্সের বেশ বাইরে থেকে মজিবর রহমান জনির নেওয়া শট রুখে দেন মালদ্বীপের গোলরক্ষক শারিফ হোসেন।

বারবার বাংলাদেশ ভেঙ্গেছে মালদ্বীপের রক্ষণ। কিন্তু সেই পুরনো রোগই পেয়ে বসেছিল বাংলাদেশকে। গোল আর করতে পারেনি। একজন দক্ষ স্টাইকারের অভাবে বাংলাদেশ অন্তত ড্র করা থেকেও বঞ্চিত হলো ঘরের মাঠে। ইনজুরি সময়ে রাকিবের ফ্লিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বাংলাদেশ আরেকটি সুযোগ হাতছাড়া করে।

গত বছর অক্টোবরে অনুষ্ঠিত দুই দলের এর আগের ম্যাচে এই মাঠেই বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। এক বছর পর মালদ্বীপ নিয়েছে সেই হারের প্রতিশোধ।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add