for Add

শ্রীলংকা টেস্টে বাংলাদেশ দলে একমাত্র নতুন মুখ রানা

সফররত শ্রীলংকা দলের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন পেসার নাহিদ রানা।বাসস।

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ১৫ ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন রানা। এছাড়া দলে ফিরেছেন সর্বশেষ টেস্ট সিরিজ মিস করা লিটন কুমার দাস।

রানাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেন,‘প্রথম টেস্টের দলটি খুব ভারসাম্যপূর্ণ হয়েছে বলে আমরা মনে করছি। নতুন মুখ রানা ছাড়া আমাদের প্রথম টেস্টের দলটি বলতে গেলে প্রায় একই আছে। দলে ফিরেছেন লিটন। সর্বশেষ শেষ সিরিজে সে ছুটি নিয়েছিল। প্রত্যেক বিভাগেই ব্যাকআপ আছে। আমরা মনে করছি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো দল আমাদের আছে।

তিনি আরো বলেন,‘রানার বেশ ভাল ভবিষ্যত রয়েছে। এই মুহূর্তে সম্ভবত সে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির বোলার এবং যথার্থ বাউন্স দিতেও সক্ষম। অবশ্য এটা তার জন্য কেবলমাত্র শুরু, প্রথম শ্রেণিতে তার রেকর্ড বেশ সমৃদ্ধ। আরেক পেসার মুশফিক হাসানও দলে সুযোগ পেয়েছে। ইনজুরিতে থাকা এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ না খেলার কারণে অভিজ্ঞতা অর্জনে এটা এ দুই পেসারের জন্য সঠিক সময়।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখন ভারসাম্যপূর্ণ টেস্ট দল আছে। লিটনের প্রত্যাবর্তন ব্যাটিংকে শক্তিশালী করবে কারণ সে অভিজ্ঞতাসম্পন্ন এবং আমরা তার সামর্থ্যের উপর আস্থা রাখি। আমরা শাহাদাত হোসেন দীপুর মতো খেলোয়াড়কে সুযোগ দিতে চাই, কেননা আমরা তাকে ভবিষ্যতের তারকা ব্যাটার হিসেবে বিবেচনা করি।’

আগামী ২২ মার্চ থেকে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add