for Add

অনুশীলনকালে মাথায় বলের আঘাতে হাসপাতালে মুস্তাফিজ

অনুশীলনকালে মাথায় আঘাত পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় মাথায় বলের আঘাতে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ।

বোলিং করার জন্য রান আপের জন্য হেঁটে যাবার সময় ব্যাটার ম্যাথু ফোর্ডের শটে মাথায় বলের আঘাত পান মুস্তাফিজ। সাথে-সাথে তাকে স্থানীয় বেসরকারী একটি হাসপাতালে নিয়ে মাথায় স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে দেখা গেছে মুস্তাফিজের মাথায় অভ্যন্তরীণ কোন রক্তপাত হয়নি। কুমিল্লার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

মাথায় আঘাত পাওয়া স্থানে পাঁচটি সেলাই পড়েছে মুস্তাফিজের। পাশাপাশি আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।

দলের ফিজিও জাহিদুল ইসলাম সজল স্বাক্ষরিত বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, ‘অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজুর রহমানের মাথার বাঁ-দিকে প্যারিটাল জায়গায় সরাসরি আঘাত করে। তার প্যারিটাল জায়গাটি উন্মুক্ত ছিলো এবং আমরা রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ করি, এরপর হাসপাতালে নেওয়া হয় তাকে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুস্তাফিজের ইনজুরিটি বাইরের অংশে এবং টিম ফিজিওর তত্ত্বাবধানে থাকবেন।

বিবৃতিতে কুমিল্লা জানিয়েছে, ‘সিটি স্ক্যানের পর আমরা নিশ্চিত হয়েছি যে, শুধুমাত্র বাইরের অংশেই তার ইনজুরি হয়েছে। ভিতরে কোন রক্তক্ষরণ হয়নি। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।’
আরও জানানো হয়, ‘মুস্তাফিজের জিসিআই স্কেল ১৫/১৫। এখন শঙ্কামুক্ত আছেন তিনি। আশা করা হচ্ছে, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তাকে টিম হোটেলে নেওয়া হবে।’

একই ধরনের কথা বলেছেন হাসপাতালের নিউরো সার্জন ডা. মঈনুদ্দিন ইলিয়াছ, ‘আমরা মুস্তাফিজের সিটি স্ক্যান এবং ক্লিনিক্যাল পরীক্ষা করেছি। তার অবস্থা এখন স্থিতিশীল এবং সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী শঙ্কামুক্ত।’ তিনি আরও বলেন, ‘মাথায় ইনজুরি হওয়ায় তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। ইনজুরির অবস্থা জানতে কয়েক ঘণ্টা পর আমরা আরেকটি সিটি স্ক্যান করবো। পাঁচটি সেলাই দেওয়া হয়েছে তাকে।’
শ্রীলংকা সিরিজ দ্রুত এগিয়ে আসায় মুস্তাফিজের ইনজুরি বাংলাদেশের জন্য বড় একটি ধাক্কা। কারণ সাদা বলের ক্রিকেটে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও এখনও দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফিজ।বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add