for Add

বসুন্ধরাকে কাঁদিয়ে মোহামেডানের জয়

টানা চার শিরোপা জিতে ঘরোয়া ফুটবলে ইতিহাস গড়ার পর পঞ্চম শিরোপা জয়ের মিশনে উড়ছিল বসুন্ধরা কিংস। টানা ৫ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সেই কিংসের ডানা কাটা পড়লো ষষ্ঠ ম্যাচে।

আবাহনী পারেনি কিংসকে থামাতে। থামিয়ে দিলো মোহামেডান। তাও ড্র করে নয়, হারিয়ে। শনিবার বসুন্ধরা কিংসের ঘরের মাঠ, কিংস অ্যারেনায় মোহামেডান ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় এটি বসুন্ধরা কিংসের প্রথম হার।

ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে কিংস অ্যারেনায় ৩১ ম্যাচ অপরাজিত থাকার পর ৩২তম ম্যাচে হারলো অস্কার ব্রুজনের দল। এএফসি কাপে মোহনবাগান, মাজিয়া এবং ওড়িশাও এই মাঠে কিংসকে হারাতে পারেনি। পারলো মোহামেডান। যারা এখনো প্রিমিয়ার লিগের শিরোপার মুখ দেখেনি।সূত্র: জাগোনিউজ

৪০ মিনিটে মিনহাজুল আবেদিন রাকিব বাম দিক দিয়ে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর থেকেই শট নিয়েছিলেন। কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর মাথার ওপর দিয়ে বল আছড়ে পড়ে জালে। এগিয়ে যায় মোহামেডান।

বাকি ৫০ এবং বাড়িয়ে দেওয়া (ইনজুরি সময়) ১৩ মিনিট কিংস আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। সময় যতো গড়িয়েছে ততই বেড়েছে উত্তেজনা। ফাউলের কারণে বারবার ম্যাচের ছন্দপতন হয়েছে।

শেষ দিকে কিংসের একের পর এক আক্রমণ রুখেছে মোহামেডানের রক্ষণ। কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটনের সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে যায় মোহামেডানের গোলরক্ষক মো. সুজন হোসেনের। ব্যান্ডেজ মাথায় অনেকক্ষণ খেলা চালিয়েও যান তিনি।

তবে শেষ পর্যন্ত আর পারেননি। ৮৮ মিনিটে সুজনের বদলি হিসেবে মাঠে নামেন দ্বিতীয় গোলরক্ষক সাকিব আল হাসান। তিনিও গোটা তিনেক শট রুখে দিয়ে গোলবঞ্চিত করেন কিংসকে।

শেষ কয়েক মিনিট গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন কিংসের ফরোয়ার্ডরা। বিশেষ করে দুই ব্রাজিলিয়ান রবসন ও ডরিয়েলটন। রবসনের দারুণ লব পড়েছিল ডরিয়েলটনের মাথায়। তিনি যে হেড নিয়েছিলেন তা চলে যায় বাইরে। বলটি পোস্টে রাখতে পারলেই ম্যাচের ফেরার সম্ভাবনা তৈরি হতো কিংসের। রবসনের দুটি শট দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন মোহামেডানের বদলি গোলরক্ষক সাকিব আল হাসান।

গোলদাতা মিনহাজুল আবেদিন রাকিব বাম দিক দিয়ে বারবার ঢুকে রক্ষণ ভেঙ্গেছেন কিংসের। ম্যাচসেরা পুরস্কারও উঠেছে তার হাতে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু রাকিবের হাতে তুলে দিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

কিংসের বিপক্ষে এই জয়ে মোহামেডান দারুণভাবে ফিরে এসেছে শিরোপার লড়াইয়ে। ৬ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট ১৫। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ১৪। লিগের ১০ দলের মধ্যে এখনো না হারা দুই দলের একটি মোহামেডান। অন্য দলটি রহমতগঞ্জ। তারা ৬ ম্যাচের ৬ টিই ড্র করেছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add