for Add

দশম আসরের প্রথম ম্যাচেই শরিফুলের হ্যাটট্রিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরের উদ্বোধনী ম্যাচে আজ শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে হ্যাটট্রিক করলেন দুর্দান্ত ঢাকার বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বিপিএলের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক। এরমধ্যে বাংলাদেশী চারজন, পাকিস্তানের দু’জন ও ওয়েস্ট ইন্ডিজের একজন বোলার হ্যাটট্রিক করার কীর্তি গড়েন।বাসস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা কুমিল্লা ইনিংসে নিজের প্রথম তিন ওভারে ১৫ রান দিয়ে উইকেট শূণ্য ছিলেন শরিফুল। ইনিংসে শেষ ওভারে চতুর্থবারের মতো আক্রমণে এলে দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মারেন কুমিল্লার পাকিস্তানী ব্যাটার খুশদিল শাহ।

এরপর ওভারের চতুর্থ বলে খুশদিলকে, পঞ্চম বলে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজকে ও ষষ্ঠ ডেলিভারিতে মাহিদুল ইসলাম অঙ্কনকে শিকার করে হ্যাটট্টিক পূর্ণ করেন শরিফুল। হ্যাটট্রিকের গড়া ম্যাচে শরিফুলের বোলিং ফিগার ৪ ওভারে ২৭ রানে ৩ উইকেট।

বিপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকম্যান ছিলেন পাকিস্তানের মোহাম্মদ সামি। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্টিক করেছিলেন দুরন্ত রাজশাহীর সামি।

বিপিএলে যত হ্যাটট্রিক
মোহাম্মদ সামি (পাকিস্তান) দুরন্ত রাজশাহী, বিপক্ষ-ঢাকা গ্ল্যাডিয়েটর্স, সাল ২০১২
আল আমিন হোসেন (বাংলাদেশ) বরিশাল বুলস, বিপক্ষ- সিলেট সুপার স্টারস, সাল-২০১৫
আলিস ইসলাম (বাংলাদেশ) ঢাকা ডায়নামাইটস, বিপক্ষ- রংপুর রাইডার্স, সাল-২০১৯
ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) কুমিল্লা ভিক্টোরিয়ানস, বিপক্ষ- খুলনা টাইটানস, সাল-২০১৯
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) ঢাকা ডায়নামাইটস, বিপক্ষ- চিটাগং ভাইকিংস, সাল-২০১৯
মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বিপক্ষ- সিলেট সানরাইজার্স, সাল-২০২২
শরিফুল ইসলাম (বাংলাদেশ) দুর্দান্ত ঢাকা, বিপক্ষ- কুমিল্লা ভিক্টোরিয়ানস, সাল-২০২৪

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add