for Add

আমাদের দলগত পারফরম্যান্স দরকার

হোয়াইটওয়াশ এড়ানোর জন্য স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে এক বা দু’টি ব্যক্তিগত পারফরম্যান্সের চাইতে দলগত অবদান বেশি প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৪৪ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে তাদের পরাজয়ের সংখ্যাটা ১৮তে পৌঁছে গিয়েছে।

দ্বিতীয় ম্যাচে ১৫১ বলে ১৬৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন সৌম্য সরকার। পাশাপাশি মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৫ রান। কিন্তু দলের অন্যান্য ক্রিকেটাররা জ্বলে উঠতে না পারায় হারতে হয় বাংলাদেশকে।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগামীকাল (আজ শুক্রবার দিবাগত রাত ৪টায় শুরু হবে ম্যাচটি) অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডের আগে শান্ত বলেন, ‘কিছু ব্যক্তিগত পারফরম্যান্স থাকলেও আমরা কিন্তু দল হিসেবে খেলতে পারিনি। আমার মতে, এটিই আমাদের হারের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘দলের মধ্যে আরও ভাল পারফরম্যান্স ও জুটির প্রয়োজন। আমি এখনও বিশ্বাস করি নিউজিল্যান্ডের মাঠে তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। আমি প্রতিটি ম্যাচকে সুযোগ হিসেবে দেখি। আমার বিশ্বাস আমরা ইতিহাসকে নতুন করে লিখতে পারবো।’

দু’টি ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটে মাঝারি মানের পারফরম্যান্স করেছে বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডার ব্যাটাররা ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি, যা হারের মূল কারণ ছিল। একই সাথে শরিফুল ইসলাম ছাড়া কেউই ভাল বল করতে পারেনি।

শান্ত বলেন, ‘টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে। নতুবা একজনের পক্ষে একা ম্যাচ জেতানো সম্ভব নয়। শেষ ম্যাচে ইনিংস ধরে খেলেছেন সৌম্য। কিন্তু মুশফিক ছাড়া কেউই তাকে সঙ্গ দিতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘নতুন খেলোয়াড় হিসেবে ভাল স্পেল বোলিং করেছেন রিশাদ হোসেন। নতুন বলে ভাল বোলিং করেছে শরিফুল। যদি দল হিসেবে খেলতে পারলে আমরা ভাল করবো।’

নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা এশিয়ান দলের জন্য সব সময়ই কষ্টকর। শান্তর মতে, এই কন্ডিশনে সফল হওয়ার জন্য সবারই শরিফুল বা সৌম্যের পারফরম্যান্স থেকে শেখা উচিত। তিনি বলেন, শরিফুল ও সৌম্য যদি এই কন্ডিশনে ভাল করতে পারে তাহলে আমাদের সবারই পারফরম্যান্স করা উচিত। তারা ভাল খেলেছে। আমাদের উচিত তাদের পথ অনুসরণ করা। সফল হওয়া জন্য এবং ম্যাচ জিততে তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত।বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add