for Add

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামী শনিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত ভোর ৪টায়।

বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৪৪ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের মহাকাব্যিক ১৬৯ রানের পরও ৭ উইকেটে পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশের হারের সংখ্যাটা ১৮তে পৌঁছে গিয়েছে। ২০২৭ সাল পর্যন্ত এফটিপিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আর কোন সিরিজ না থাকায় তৃতীয় ওয়ানডেই হবে কিউইদের বিপক্ষে বাংলাদেশের হারের বৃত্ত ভাঙার শেষ সুযোগ। সেটি করতে পারলে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি টানা পঞ্চম হারের লজ্জা থেকে রক্ষা পাবে টাইগাররা।

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।

টপ অর্ডারের ব্যর্থতায় দুই ম্যাচেই হারের লজ্জা পায় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ২৪৫ রান তাড়া করতে নেমে ৯২ রানের মধ্যে ৪ উইকেট হারায় টাইগাররা।

দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৮০ রানে বাংলাদেশের চার ব্যাটার সাজঘরে ফিরে। ব্যাটিং বিপর্যয়ের পর ১৫১ বলে ১৬৯ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সৌম্য। ব্যাটিং সহায়ক উইকেটে ৭ উইকেটে ২৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং তাওহিদ হৃদয়। অথচ মিডল অর্ডারে তাদের উপরই সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল বাংলাদেশের।

মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ না হলে শেষ দুই ম্যাচেই ভাল কিছু করতে পারতো বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ৬৭ রানের ইনিংস খেলে ফর্মে ফিরেন ছয় নম্বরে ব্যাট হাতে নামা মুশফিকুর রহিম।

নিউজিল্যান্ডের কন্ডিশনে যেখানে সবসময় লড়াই করতে হয় এশিয়ার দলগুলোকে সেখানে ম্যাচ জয়ের জন্য ব্যক্তিগত পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ডে হতাশাজনক পারফরমেন্স থেকে বের হয়ে আসতে দলীয় প্রচেষ্টার উপর জোর দিয়েছিলেন বাংলাদেশ দলপতি শান্ত। প্রথম ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘এটা সত্যিই হতাশাজনক। আমরা শুরুতেই কয়েকটি উইকেট হারিয়েছি, এজন্য আমাদের মূল্য দিতে হয়েছে। আমাদের ভাল দল ছিল, কিন্তু আমাদের বোলাররা ভাল বল করতে পারেনি।’

ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।বাসস

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।

নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, এডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রউর্ক, রাচিন রবীন্দ্র, আদি অশোক এবং উইল ইয়ং।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add