for Add

সিরিজে সমতার লক্ষ্য নিয়ে নামছে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আগামীকাল বুধবার নেলসনের স্যাক্সটন ওভালে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৪টায়।

বৃষ্টি-বিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ৪৪ রানে হেরে যায় বাংলাদেশ। এতে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হারের সংখ্যাটা ১৭তে পৌঁছে যায়।

কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের লড়াইয়ের মানসিকতায় এটাই বুঝা যাচ্ছে অন্যান্যবারের মতো এবার অন্তত সিরিজটি এক তরফা হবে না।

সঙ্গত কারণে বৃষ্টি আইন বাংলাদেশের কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলেছে। প্রথম দফায় ম্যাচটি ৪৭ ওভারে নেমে আসার কারণে অন্তত দু’জন বোলার ১০ ওভার বল করতে পারবে এবং সেভাবেই পরিকল্পনা করা হয়েছিল।

ম্যাচের প্রথম ওভারে দারুণ সুইং ডেলিভারিতে নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। এতে ৫ রানে ২ উইকেট হারায় কিউইরা।

শুরুর ধাক্কা সামলে উঠতে বড় জুটি গড়ার চেষ্টা করেন উইল ইয়ং ও টম লাথাম। এসময় তাদের জুটি ভাঙতে পেসারদের ব্যবহার করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু পুনরায় বৃষ্টি ম্যাচটিতে বিঘ্ন ঘটালে ৩০ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। ততক্ষণে দলের প্রধান বোলারদের পাঁচ বা ছয় ওভার করে শেষ হয়ে যায়।

ম্যাচটি ৩০ ওভারে নেমে আসায় একজন বোলার সর্বোচ্চ ছয় ওভার করে বল করতে পারে। যে কারণেই ডেথ ওভারে সৌম্য সরকার এবং অন্যান্য বোলারদের ব্যবহার করতে হয় বাংলাদেশকে। যার সুযোগে শেষ ১২ ওভারে ১৪৫ রান তুলে ভাল অবস্থায় চলে যায় নিউজিল্যান্ড।
অবশ্য বৃষ্টির কথা মাথায় রেখে বোলারদের সেভাবে ব্যবহারের প্রয়োজন থাকলেও অধিনায়ক শান্ত সেটি করেননি।

একই সাথে আবারও হতাশাজনক পারফরমেন্স প্রদর্শন করেন বাংলাদেশের ব্যাটাররা। সব সময়ের মতো ভাল উইকেটে নিজেদের উইকেট বিলিয়ে দেন তারা। ম্যাচে লড়াই করার সুযোগ পেয়েও খারাপ শট খেলে নিজেদের উইকেট ছুঁড়ে দেন দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস এবং মুশফিকুর রহিম।

উইকেটে সেট হয়ে আস্কিং রান রেট অব্যাহত রেখে ৩৯ বলে ৪৩ রান করলেও কীভাবে ইনিংস বড় করতে হয় অন্যান্য ব্যাটারদের মতো সেটি জানেন না ওপেনার এনামুল হক বিজয়।

সিরিজে সমতা আনতে বাংলাদেশের করণীয় সম্পর্কে প্রথম ম্যাচের পর বিজয়ন বলেন, ‘ইনিংস বড় করতে না পারাটা আমার ভুল। আসলে একবার ক্রিজে সেট হয়ে গেলে ইনিংস বড় করার জন্য আমাদের সতর্ক হতে হবে।’

নিউজিল্যান্ড বোলারদের বাউন্সার মোকাবেলায় জোর দিয়ে বিজয় বলেন, ‘বাউন্স সামলাতে হবে আমাদের। তাদের সবার উচ্চতা অনেক বেশি হওয়ায় অতিরিক্ত বাউন্স পেয়েছে তারা। যা আমাদের আউটের প্রধান কারণ। আশা করি, বাউন্স মোকাবেলা করার কৌশলটা আমরা
দ্রুত শিখতে পারবো।’

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল : টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, এডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রউর্ক, রাচিন রবীন্দ্র, আদি অশোক এবং উইল ইয়ং। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add