for Add
বিশেষ সংবাদদাতা, হাংজু থেকে : ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার, ১৩:৪৫:৩৬

১৯তম এশিয়ান গেমসের পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে আজ শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ ও ভারত একে অপরের মোকাবেলা করে।
চীনের ঝেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া এ ম্যাচটিতে লাল-সবুজ পতাকাধারীরা মোটেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে খেলতে পারেননি।
টস হেরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান তোলে। জবাবে ভারত ৯.২ ওভারেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।
সেমিফাইনালকে হেরে যাওয়ায় বাংলাদেশকে এখন ব্রোঞ্জ পদকের লড়তে হবে। শনিবার ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে নামবে বাংলাদেশ।
উল্লেখ্য ২০১০ সালে চীনের গুয়াংজু এশিয়াডে স্বর্ণ এবং ২০১৪ দক্ষিণ কোরিয়ার ইঞ্চনে আসরে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ ক্রিকেট দল।
For add
For add
For add
For add
for Add