for Add

শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ-ইংল্যান্ড আজ মুখোমুখি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেদের দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি ম্যাচে আজ সোমবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে বিশ্বকাপে প্রস্ততি সারতে মাঠে নামবে টাইগাররা। গৌহাটিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। টপ অর্ডারের দৃঢ়তায় প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছিলো টাইগাররা। গৌহাটিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। ব্যাটিং সহায়ক উইকেটে দারুণ শুরু করে শ্রীলংকা। বিনা উইকেটে ১শ রান পেয়েও যায় তারা। পরবর্তীতে বাংলাদেশকে লড়াইয়ে ফেরায় বোলাররা। বড় সংগ্রহের আভাস দেয়া শ্রীলংকাকে ২৬৩ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। বোলিংয়ে স্পিনার মাহেদি হাসান ৩টি, তানজিম হাসান সাকিব-শরিফুল ইসলাম-নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশকে ২০.৪ ওভারে ১৩১ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ১০টি চারে ৫৬ বলে ৬১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন লিটন। ১০টি চার ও ২টি ছক্কায় ৮৮ বলে ৮৪ রান করেন তানজিদ।

তিন নম্বরে নেমে হাফ-সেঞ্চুরি করেন ওই ম্যাচের অধিনায়ক মিরাজ। পাঁচ নম্বরে নামা মুশফিকুর রহিমকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন মিরাজ। ৫টি চার ও ২টি ছক্কায় ৬৪ বলে অপরাজিত ৬৭ রান করেন মিরাজ। ৪৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। চার নম্বরে নেমে ১ বল খেলে বিনা রানে আউট হন তাওহিদ হৃদয়।

গোড়ালির ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং করেননি নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানও।

এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে জয় ও ২৪টিতে হেরেছে টাইগাররা। এ বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

বাংলাদেশের ম্যাচের দিন থিরুবানন্তপুরমে নিজেদের দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের ছুঁড়ে দেয়া ৩৪৬ রানের টার্গেট স্পর্শ করে ৫ উইকেটে জয় পেয়েছিলো নিউজিল্যান্ড।

বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add