for Add

গোল মিসের মহড়ায় জিততে পারলো না বাংলাদেশ

গত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে শেখ মোরসালিনের ব্যর্থতা দীর্ঘদিন পোড়াবে ফুটবলপ্রেমীদের। দ্বিতীয় মিনিটে ছোট বক্সের সামনে গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেছেন তরুণ এই ফরোয়ার্ড। দুই মাসের ব্যবধানে সেই মোরসালিন ঘরের মাঠে আবার হতাশ করলেন সবাইকে।

রোববার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের ৫৫ মিনিটে গোলের সহজতম সুযোগটি পেয়েছিলেন মোরসালিন। ডান দিক থেকে রাকিবের ক্রসে তিনি বল পেয়েছিলেন বক্সে।

সবাইকে অবাক করে ক্রসবারের ওপর দিয়ে বাইরে বল পাঠিয়েছেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড। পরপর দুটি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের জন্য দুঃখ হয়ে থাকলেন মোরসালিন। গোলের সুযোগ মিস করে জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র (০-০) করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হলো বসুন্ধরা কিংস অ্যারেনার। তবে দেশে এই প্রথম কোনো ক্লাবের মাঠে আয়োজন হলো আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচের পুরো আয়োজনের দায়িত্বও নিয়েছিল কিংসের। সাধারণ দর্শকের জন্য কোনো টিকিট বিক্রি হয়নি। বসুন্ধরা কিংসকেই বাফুফে দিয়েছিল টিকিট স্বত্ব। ৬ হাজার ধারণক্ষমতার গ্যালারির অর্ধেকই ছিল ফাঁকা।

দীর্ঘদিন আফগানিস্তানের বিপক্ষে জয় নেই বাংলাদেশের। ১৯৭৯ সালে এশিয়ান কাপের বাছাইয়ে ৩-২ গোলের জয়ের পর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ৬ ম্যাচ খেলে দুটি হেরেছে ও চারটি ড্র করেছে। দীর্ঘ ৪৪ বছর পর আফগানদের বিপক্ষে আরেকটি জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেনি বাংলাদেশ। মোরসালিন আর রাকিবের মিসগুলো বাংলাদেশকে জয়ের হাসি হাসতে দেয়নি।

শুরু থেকে এই ম্যাচে প্রাধান্য ছিল বাংলাদেশের। গোলের সুযোগও বেশি তৈরি করেছিল। কিন্তু একজন দক্ষ ফরোয়ার্ডের অভাবে বারবার গোলবঞ্চিত হতে হয় লাল-সবুজ জার্সিধারীদের। ২২ মিনিটে মোরসালিনের পাশ থেকে বল ধরে বক্সে ঢোকেন রাকিব। শট নিতে বিলম্ব করায় তাকে ব্লক করেন আফগান ডিফেন্ডার মোশায়ের আহাদি। ২৬ মিনিটে নোমা ওয়ালিজাদার শট তারিক কাজীর পায়ে লেগে গতি পরিবর্তন করে দ্বিতীয় পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। মনে হয়েছিল বলটি বাঁক খেয়ে জালে প্রবেশ করবে। সৌভাগ্যক্রমে বেঁচে যায় বাংলাদেশ।

৫৫ মিনিটে ম্যাচের সবচেয়ে দু:খময় সময়। সহজ সুযোগটি পেয়েছিল বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে মোরসালিনের কাছে নিখুঁত ক্রস দিয়েছিলেন রাকিব। মোরসালিন হতাশ করলেন। বল ওপর দিয়ে মেরে বাইরে পাঠিয়ে সহজ সুযোগ নষ্ট করেন।

গত সাফের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে এভাবে গোল মিস করে বাংলাদেশকে ডুবিয়েছিলেন মোরসালিন। ৬২ মিনিটে বদলি ফাহিম বাম দিক থেকে ক্রস ফেলেছিলেন বক্সে। রাকিব যখন বলটি রিসিভ করেন তখন তার সামনে গোলরক্ষক একা। কিন্তু শট নিতে পারেননি। গোলরক্ষক এসে বাধা দিলে আরেকটি সুযোগ নষ্ট হয় বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, ইসা ফয়সাল, তপু বর্মন, মো. রিদয় (জনি), জামাল ভূঁইয়া (ফাহিম), মোরসালিন (রবিউল), রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী (সাদ), সোহেল রানা-১, সোহেল রানা-২।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add