for Add

জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কথা ছিল বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এবং মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম সেজে উঠতো বিশ্বকাপের আয়োজক হওয়ার সব প্রস্তুতিতে। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্বকাপের আয়োজনের মর্যাদা হারিয়েছে বাংলাদেশ। এখন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত।সূত্র: জাগোনিউজ২৪.কম

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আজ মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নারী ক্রিকেটারদের অফিসিয়াল ফটোসেশন হয়েছে। এরপর সাংবাদিকদের সামনে হাজির হন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

৩ অক্টোবর আরব আমিরাতের শারজায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অংশগ্রহণকারী ১০ দলকে ভাগ করা হয়েছে ২ গ্রুপে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। প্রতিপক্ষ বিবেচনায় জয় দিয়ে শুরু করতে চায় টাইগার ক্রিকেটারারা।

বিশ্বকাপের সেমিফাইনাল খেলার লক্ষ্যের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিনায়ক জ্যোতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল সেমিফাইল খেলতে চায়। প্রথমত ম্যাচ জিততে চান তারা। নিগার সুলতানা বলেন, ‘প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল…, অবশ্যই…, সেমিফাইনাল কে না খেলতে চায়। আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই।’

২০১৪ সালের পরের বিশ্বকাপগুলোতে বাংলাদেশ কোনো ম্যাচ জেতেনি। এ কারণে বাংলাদেশের প্রথম লক্ষ্য কোনো একটি ম্যাচ জয়। এরপর না হয় সেমিফাইনাল খেলবে। নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন।’

দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে হলে বিশ্বকাপই সবচেয়ে বড় মাধ্যম বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি একধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ওখানে ভালো পারফরম্যান্স করলে শুধু আমরা না, যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা…, যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই।’

তবে বিশ্বকাপে ভালো কিছু করতে হলে প্রথম ম্যাচ জিততেই হবে। তবে ম্যাচটি সবচেয়ে বেশি স্পেশাল, নিগার সুলতানা জ্যোতির জন্য ওটা হবে শততম ম্যাচ। এ কারণে তিনি আরও বেশি উন্মুখ হয়ে আছেন ম্যাচটি খেলার জন্য। জ্যোতি বলেন, ‘প্রথম ম্যাচ স্পেশাল…। তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। অবশ্যই.. একজন প্লেয়ার হিসেবে একশতম ম্যাচ, আমি এখনও জানি না খেলতে পারব কিনা। যদি আল্লাহপাক সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন জিততে পারি।’

সব সংবাদ

শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add