for Add

নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ

টেস্ট সিরিজে হারের দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।বাসস।

গতকাল গোয়ালিয়রে সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এই সিরিজে আমাদের খেলোয়াড়রা অন্য এক অ্যাপ্রোচে খেলার চেষ্টা করছে। সবাই জয়ের জন্য খেলবে।’

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। চেন্নাইতে প্রথম টেস্ট ২৮০ রানের ব্যবধানে হারে টাইগাররা। দ্বিতীয় টেস্ট আড়াই দিনের বেশি সময় বৈরি আবহাওয়ায় ভেস্তে যাবার পরও পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে এসে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

দুই টেস্টেই লজ্জাজনক হারের কারণে ভারতের বিপক্ষে বড় সংস্করণে প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো বাংলাদেশের।

টি-টোয়েন্টি ফরম্যাটেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। ১৪ ম্যাচের ১৩টিতেই হার ও ১টিতে জিতেছে টাইগাররা। ২০১৯ সালে ভারতের মাটিতে সর্বশেষ সফরে একমাত্র জয়টি পেয়েছিলো বাংলাদেশ। ঐ সময় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৭ উইকেটের জয় দিয়ে শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু রাজকোট এবং নাগপুরে শেষ দুই ম্যাচ যথাক্রমে ৮ উইকেটে ও ৩০ রানে হেরেছিলো টাইগাররা। ফলে সিরিজে দারুণ সূচনার পরও ২-১ ব্যবধানে হারতে হয় তাদের।

টেস্ট সিরিজে সাফল্য না পেলেও টি-টোয়েন্টিতে জয়ের ভালো সুযোগ বাংলাদেশের সামনে আছে। কারণ দলের দুই সেরা তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর ভারতের টি-টোয়েন্টি দল একটি বড় পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে আছে।

টেস্ট সিরিজ খেলা বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড় টি-টোয়েন্টি দলে থাকলেও ভারতের টেস্ট দলের কোন খেলোয়াড়েরই টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পায়নি।

অধিনায়ক শান্ত জানিয়েছেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে এখন থেকেই প্রতিটি সিরিজের পরিকল্পনা সাজানো হবে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বর্তমানে দলে থাকা খেলোয়াড়দের পাশাপাশি আরও চার-পাঁচজন যোগ হবে, তারাই ২০২৬ সালে বিশ্বকাপে খেলতে পারে। আমি মনে করি এই সিরিজ থেকে আমাদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে।

এখন থেকে অবশ্যই ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা আমরা পরিকল্পনায় রাখবো। এই দলে ১৫ জন খেলোয়াড় আছে এবং এর বাইরে আরও ৪/৫ জন আছে। এই ২০-২২ জন খেলোয়াড়কে নিয়ে আমরা প্রস্তুতি নিবো। ভবিষ্যতে তারাই খেলবে। এজন্য এখন থেকে প্রস্তুতি শুরু হচ্ছে।’

এই সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে ছাড়াই টি-টোয়েন্টি ফরম্যাটে পথচলা শুরু করবে বাংলাদেশ। সম্প্রতি ছোট সংস্করণ থেকে অবসর নিয়েছেন তিনি। অলরাউন্ডার সাকিবের জায়গা পূরণের জন্য মেহেদি হাসান মিরাজকে দলে ফিরিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে সাকিবের অভাব মিরাজ পূরণ করতে পারবেন বলে বিশ্বাস শান্তর। তিনি বলেন, ‘সাকিব ভাই এতদিন ধরে আমাদের দলের সাথে ছিলেন। স্বাভাবিকভাবেই তার জায়গা পূরণ করতে কিছুটা সময় লাগবে।’ তিনি আরও বলেন, ‘আমি এটাকে বড় সমস্যা বলবো না। তবে তাকে ছাড়া একাদশ সাজাতে কিছুটা অসুবিধা হবে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো কম্বিনেশন দিতেন সাকিব। আমরা মিরাজকে নিয়ে এসেছি এবং আশা করি ঐ জায়গায় দ্রুত মানিয়ে নিবে সে।’

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

ভারত দল : সুর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, ভারুন চক্রবর্তী, জিতেশ শার্মা, আর্শদিপ সিং, হার্শিত রানা ও মায়াঙ্ক যাদব।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add