for Add

শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয়

ইনজুরি সময়ে বদলি পাপন সিংয়ের গোলে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বছরের শেষ ম্যাচটি উৎসবে মাতালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ইনজুরি সময়ে পাপন সিং গোলটি করেছেন। সোহেল রানার বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন আবাহনীর এই মিডফিল্ডার।

দর্শক যখন ধরেই নিয়েছিল ম্যাচটি ১-১ গোলে ড্র হতে চলছে, ঠিক তখন পাপন গোল করে গ্যালারি মাতিয়ে দেন। মালদ্বীপের বিপক্ষে ১-১ ম্যাচে সিরিজ ড্র করে ইজ্জ্ত রক্ষা হলো লাল-সবুজ জার্সিধারীদের।

বুধবার মালদ্বীপ জিতেছিল ১-০ গোলে। দেশটির ইতিহাসে প্রথমবার বাংলাদেশে এসে জয় পেয়েছিল। এবার সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত আর পারেনি।

সিরিজের দুই ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরেছে ফরোয়ার্ডদের ব্যর্থতায়। রাকিব, মোরসালিন, ফাহিমরা ভুরিভুরি সুযোগ পেয়েও গোল করতে পারেননি। এই ম্যাচে বাংলাদেশকে হার চোখ রাঙিয়েছিল ২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর। যে গোলটি হয়েছিল বাংলাদেশের তিন ডিফেন্ডার রিদয়, তপু আর সাদ উদ্দিনের ব্যর্থতায়।

পিছিয়ে পড়া বাংলাদেশকে বিরতির আগেই ম্যাচে ফিরিয়েছিলেন মজিবর রহমান জনি। ফাহিমের পাস থেকে পাওয়া বলে কোনাকুনি শটে দুর্দান্ত এক গোল করে।

বিরতির পর বাংলাদেশ আক্রমণ বাড়িয়ে দিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হলেও কাঙ্খিত গোল আর পাচ্ছিল না। মোরসালিন, বদলি নোভা সহজ সহজ গোলের সুযোগ মিস করায় দর্শকের মাথায় হাত উঠেছে বারবার।

শেষ পর্যন্ত বাংলাদেশ শিবিরে প্রাণ ফিরিয়ে আনেন মিডফিল্ডার পাপন সিং। আরেক বদলি চন্দন রায় ডান দিক থেকে ক্রস নিলে চলন্ত বলে পা চালিয়ে দেন পাপন সিং। বল কাঁপিয়ে দেয় মালদ্বীপের জাল। সাথে সাথে উল্লাস ছড়িয়ে পড়ে গ্যালারিতে।

বাংলাদেশ এ বছর শুরু করেছিল দুটি আন-অফিসিয়াল প্রীতি ম্যাচ দিয়ে। মার্চে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে গিয়ে আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে দুই ম্যাচ খেলে প্রথমটি গোলশূন্য ড্র করে দ্বিতীয় ম্যাচ জিতেছিল ৩-০ গোলে।

এরপর বিশ্বকাপ বাছাইয়ের চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেপ্টেম্বরে ভুটান গিয়ে এক ম্যাচ হেরে আরেক ম্যাচ জিতে দেশে ফেরার পর ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে এই সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ। বছরের শেষ ম্যাচটি জিতে সমর্থকদের আনন্দে ভাসালো রাকিব-জনি-পাপনরা।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add