for Add

জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন

জীবদ্দশায় একটি আবেদন বার বার করেছেন জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, স্বাধীনতা ও জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া কিংবদন্তি ফুটবলার দেখতে চেয়েছিলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যে দলটি নিয়ে ভারতের বিভিন্ন স্থানে ম্যাচ খেলে প্রাপ্ত অর্থ জমা দিয়েছিলেন সরকারি তহবিলে সেই দলটিকে যেন স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও ঐতিহাসিক ২৫ জুলাই দিনগুলোতে প্রতিক্রিয়া জানানোর সময় এই একটি দাবির কথা বলতে ভুলতেন না দেশের ফুটবলের ইতিহাসে সেরা এ ডিফেন্ডার। ভবিষ্যতে কোনো দিন এই দাবি পূরণ হলেও জাকারিয়া পিন্টু পৃথিবী ছেড়ে অন্তলোকে চলে গেছেন সেই আফসোস নিয়েই।

মঙ্গলবার সকালে জাকারিয়া পিন্টু শেষবার এসেছিলেন প্রিয় ক্লাব মোহামেডানে। অন্যসব বারের আসার মতো নয় এবারের আসা। এবার তিনি এলেন, কফিনবন্দি হয়ে। মূলত তাকে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে শেষবারের মতো নিয়ে আসা হয়েছিল।

ক্রীড়াঙ্গনে এখানেই হয়েছে তার প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা হয়েছে বাফুফে ভবনের সামনের মাঠে। তার আরেকটি পদচারণার জায়গা ছিল জাতীয় প্রেস ক্লাব। সেখানে জানাজা শেষে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় মিরপুরের মুক্তিযোদ্ধা করবস্থানে।

জাকারিয়া পিন্টু ছিলেন ফুটবলযোদ্ধা, ফুটবলবীর। ফুটবল পায়ে লড়াই করেছিলেন মহান স্বাধীনযুদ্ধের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে। এই বীরমুক্তিযোদ্ধা শেষবার তার প্রিয় ক্লাব মোহামেডান থেকে পেয়েছেন রাজসিক সম্মান।

মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুকে ঢাকা জেলা প্রশাসন রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেছে মোহামেডান ক্লাব চত্বরে জানাজা নামাজের আগে। জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তার কফিন। এই সম্মান, ভালোবাসা সবকিছু থেকে জাকারিয়া পিন্টু তখন অনেক দূরে। কোনো কিছুই তাকে স্পর্শ করবে না। তিনি জানতেও পারবেন না তাকে কীভাবে শেষ বিদায় জানানো হয়েছিল। সেই ক্ষণে কারা ছিলেন, কারা চোখের পানি মুছছেন!

সতীর্থ মেজর (অব.) হাফিজ, প্রতাশ শংকর হাজরা, আশরাফ আলী, সুভাস চন্দ্র সাহা যেমন এসেছিলেন অধিনায়কের শেষ বিদায় অনুষ্ঠানে, তেমন এসেছিলে তার অনুজরা। কেবল ফুটবলই নয়, ক্রিকেট, হকিসহ আরও কয়েকটি খেলার সাবেক-বর্তমান তারকারা মোহামেডান ক্লাবে উপস্থিত হয়ে বিদায় জানিয়েছেন এই ফুটবলবীরকে।

জাকারিয়া পিন্টুর শেষ বিদায় দিতে বিভিন্ন খেলার তারকাদের ঢল নেমেছিল। এর মধ্যে স্বাভাবিকভাবেই বেশি ছিলেন ফুটবল অঙ্গনের মানুষ। মোহামেডান ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য, স্থায়ী সদস্য এবং সাবেক-বর্তমান খেলোয়াড়রা কফিনে ফুল দিয়ে শেষ বিদায় জানিয়েছেন তাদের প্রিয় জাকারিয়া পিন্টুকে।

টানা আটবার মোহামেডানের অধিনায়কত্ব করা জাকারিয়া পিন্টু পরে ক্লাবটির কোচ ও কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন পরিচালকও। খেলা ছেড়ে দিয়ে মোহামেডান অন্তপ্রাণ পিন্টু জীবন জড়িয়ে রেখেছিলেন মোহামেডানের সাথেই।

বিগত কিছুদিন ক্লাবে আসতে পারেননি অসুস্থতার কারণে। এর আগে নিয়মিতই জাকারিয়া পিন্টুকে পাওয়া যেত ক্লাবে এবং ক্লাবের ফুটবল ম্যাচে স্টেডিয়ামে।

মোহামেডানে জীবন-যৌবন কাটিয়ে দেওয়া পিন্টুর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি যখন ক্লাব ত্যাগ করছিল তখন কর্মকর্তা-কর্মচারীদের চোখ ছলছল করছিল। প্রিয় ও সম্মানিত মানুষটিকে তারা আর কখনো দেখতে পাবেন না।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add