for Add

নিজের মৃত্যুর গুজব নিয়ে হতাশ স্ট্রিক

‘জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক মারা গেছেন’, এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু পরে জানায় যায়, স্ট্রিক মারা যাননি। এমন খবর নিজেই দিয়েছেন তিনি। নিজের মৃত্যুর গুজব নিয়ে হতবাক ও ব্যথিত বাংলাদেশের সাবেক কোচ স্ট্রিক।

গত মে মাসে জানা যায় লিভার ও কোলন ক্যান্সারের সাথে লড়ছেন স্ট্রিক। গত কয়েক মাস ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন তিনি। ঐ সময় এক বিবৃতিতে স্ট্রিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিলো, ‘ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকার অন্যতম সম্মানিত ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা চলছে স্ট্রিকের।’

আজ সারা বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মারা গেছেন স্ট্রিক। এমন খবরে শোকাহত হয়ে ক্রিকেট বিশ্ব।

স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গা লিখেন, ‘খারাপ খবর পেলাম, হিথ স্ট্রিক অন্য ভুবনে চলে গেছে।’

কিন্তু পরবর্তীতে ওলেঙ্গাই জানিয়েছেন, স্ট্রিক বেঁচে আছেন। তিনি লিখেন, ‘আমি নিশ্চিত করতে পারছি, হিথ স্ট্রিকের মৃত্যুর যে খবর ছড়িয়েছিলো তা পুরোপুরি ভুয়ো। মাত্রই আমি তার সাথে কথা বলেছি। তাকে ফেরত নিয়ে এসেছে থার্ড আম্পায়ার। সে বেঁচে আছে বন্ধুরা।’
স্ট্রিকের সাথে কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও করেন ওলেঙ্গা। সেখানে স্ট্রিক লিখেন, ‘আমি পুরোপুরি বেঁচে আছি। দয়া করে রান-আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নাও।’

পরবর্তীতে ভারতীয় পত্রিকা মিড ডে’কে বেঁচে আছেন বলে জানান স্ট্রিক। তিনি বলেন, ‘এটা গুজব। আমি জীবিত ও ভালোই আছি। এমন খবর শুনতে পেরে হতাশ হয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এমন খবর কারও কাছ থেকে নিশ্চিত না হয়েই কীভাবে ছড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয়, গুজবের খবর যারা ছড়িয়েছে, তার ক্ষমা চাওয়া উচিত।’

১৯৯৩ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় স্ট্রিকের। দেশের হয়ে ৬৫টি টেস্টে ২১৬ উইকেট ও ১৯৯০ রান এবং ১৮৯টি ওয়ানডেতে ২৩৯ উইকেট ও ২৯৪৩ রান করেন তিনি। ২১টি টেস্ট এবং ৬৮টি ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্বও দিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।

এরপর কোচিং পেশায় জড়িয়ে যান স্ট্রিক। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্বও পালন করেন ৪৯ বছর বয়সী স্ট্রিক। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add