for Add

আফগানিস্তান সিরিজের ক্যাম্পেও নেই মাহমুদুল্লাহ

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের ২৬ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের। এতে আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে মাহমুদুল্লাহর।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে আসতে না পারায় প্রথম দিনের প্রস্তুতি পর্ব পরিচালনা করেন সহকারী কোচ নিক পোথাস। পুরোদমে অনুশীলন শুরুর একদিন আগে ৩ জুন দেশে ফিরবেন হাথুরুসিংহে।

দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় এবং শেষ অনানুষ্ঠানিক টেস্ট খেলতে বাংলাদেশ ‘এ’ দলের সাথে থাকায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ২৬ ক্রিকেটারের মধ্যে পাঁচ জন ক্যাম্পে যোগ দিতে পারেননি।

এ বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় মাহমুদুল্লাহর বাদ পড়াটা প্রশ্নের জন্ম দিয়েছে। অধিনায়ক তামিম ইকবাল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জায়গা হারানো সত্ত্বেও বিশ্বকাপের জন্য বিবেচনায় আছেন মাহমুদুল্লাহ।

নাফিস জানিয়েছেন, দেশে থাকা সত্ত্বেও মাহমুদুল্লাহকে প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়নি। এক প্রশ্নের জবাবে নাফিস বলেন, ‘না (ডাকা হয়নি তাকে)। যদি ডাকা হতো তাহলে তাকে এখানে দেখতে পেতেন।’

স্ট্রাইক রোটেশনের ব্যর্থতা ফুটে উঠায় আধুনিক ক্রিকেটের সাথে তাল মেলাতে পারছেন না মাহমুদুল্লাহ। বয়সের ছাপ প্রভাব ফেলায় ফিল্ডিংয়েও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।

ফিল্ডিংয়ে দারুণ চটপটে ও স্ট্রাইক রেট বজায় রেখে রান করায় পারদর্শিতা দেখিয়েছেন মাহমুদুল্লাহর স্থলাভিষিক্ত হওয়া তৌহিদ হৃদয়। এই পজিশনের জন্য ব্যাকআপ হিসেবে আরও আছেন ইয়াসির আলি রাব্বি এবং আফিফ হোসেন। এতে মাহমুদুল্লাহর দলে ফেরাটা কঠিন হয়ে পড়েছে।

জানা গেছে পবিত্র হজ পালনের জন্য ২২ জুন দেশ ছাড়বেন মাহমুদুল্লাহ এবং এ বিষয়ে বিসিবিকে চিঠিও দিয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন অর্থাৎ ৫ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন থেকে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে। অনুশীলন সেশন পুরোদমে শুরু হলে ৪ জুনের আগে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করবে বিসিবি। বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলছেন মাহমুদুল্লাহ। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add