for Add

পারিবারিক কারণেই আইপিএল খেলছেন না সাকিব

অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেলার বিষয়ে পরিস্কার করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানান, পারিবারিক জরুরী প্রয়োজনই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগ থেকে সরে দাঁড়ানোর একমাত্র কারণ। -বাসস

পারিবারিক জরুরী অবস্থার বিষয়টি স্পষ্ট করেননি সাকিব। তবে তিনি জানান, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের বছরে আইপিএল খেলতে পারলে ভাল হতো। আইপিএলে খেলতে না পারায় হতাশ কিনা জানতে চাইলে সাকিব বলেন, ‘না। স্বাভাবিকভাবেই এটি একটি ভাল সুযোগ ছিল। যেহেতু এটি বিশ্বকাপের বছর। কিন্তু সবচেয়ে জরুরী পারিবারিক প্রয়োজন।’

সাকিবকে মাত্র ২৪ দিনের জন্য এনওসি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আইপিএলই হতে পারে তার শেষ আসর তেমনটা চিন্তা করে পুরো আসরেই খেলার জন্য সাকিব বিসিবির কাছে অনুমতি চাইবেন বলে ধারণা করা হচ্ছিলো।

কিন্তু বিসিবি আগেই স্পষ্ট করেছিল, জাতীয় দলের খেলা থাকাকালীন আইপিএল খেলতে সাকিবকে অনুমতি দিবে না বিসিবি। নিজ মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের।

এই বিষয়ে বিসিবিকে আর সাকিব অনুরোধ করেননি বলে মনে করা হচ্ছে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খুব বেশি বোলিং না করায় প্রশ্ন উঠেছে বিসিবির সিদ্ধান্তে হয়তো খুশি হতে পারেননি সাকিব।

আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে মাত্র তিন ওভার বল করেছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ ওভার বল করেন তিনি। তৃতীয় দিনে উইকেটে টিকে থাকতে বাংলাদেশের বোলারদের বিপক্ষে যখন লড়াই করছিল আয়ারল্যান্ডের ব্যাটাররা তখনও খুব বেশিবার বোলিং করতে আসেননি সাকিব। যাইহোক, শেষ পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেটে ম্যাচ জিতে যাওয়ায় এটি খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেনি।

জানা গেছে পুরো টুর্নামেন্টে সাকিবকে পাওয়া যাবে না বলেই অন্য বিদেশী খেলোয়াড়কে দলে ভেড়াতেই তার নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছিল কলকাতা নাইট রাইডার্স। দেড় কোটি রুপির সাকিবের পরিবর্তে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে দলে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি।

সংবাদ সম্মেলনে নিজের ইচ্ছায় সরে গেছেন কিনা জানতে চাইলে সাকিব আবারও ‘পারিবারিক জরুরী’ প্রয়োজনের কথা জানান।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে সাকিব সরে গেলেও শীঘ্রই কলকাতার হয়ে খেলতে যাবেন লিটন। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ইতোমধ্যে ভারত গেছেন আরেক বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু এখনও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি।

২০১১ সাল থেকে নিয়মিত আইপিএল খেলছেন সাকিব। কলকাতা দু’বার শিরোপা জয়ে দলের সদস্য ছিলেন সাকিব। এছাড়া সানরাইজার্স হায়দারাবাদের হয়ে দুই মৌসুম খেলেছেন তিনি।

এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন কিনা সেটিও ব্যক্তিগতভাবে পরিষ্কার করেননি সাকিব। আইপিএলে খেলছেন না বিধায় মোহামেডানের হয়ে বাকি ম্যাচগুলোতে তিনি খেলবেন বলে জানা গেছে। এটি নিয়ে সাকিব বলেন, ‘সময়ই বলে দিবে আমি মোহামেডানের হয়ে খেলবো কিনা।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add