for Add

আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ

সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টেস্ট ফরম্যাটে আয়ারল্যান্ডের সাথে প্রথম দেখাতেই জয় তুলে নিয়ে ইতিহাস বদলে ফেললো বাংলাদেশ। এর আগে টেস্ট খেলুড়ে প্রতিটি দেশের সাথে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দেখাতে হারের ইতিহাস বদলে জয়ের হাসি হাসলো সাকিব-তামিমরা। -বাসস

একমাত্র টেস্টের আগে এই সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ২-০ ব্যবধানে ও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ১৫৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৮৬ রান করেছিল আয়ারল্যান্ড। ২ উইকেট হাতে নিয়ে ১৩১ রানে এগিয়ে ছিল আইরিশরা। অ্যান্ডি ম্যাকব্রিন ৭১ ও গ্রাহাম হুম ৯ রানে অপরাজিত ছিলেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের পঞ্চম ওভারে বল হাতে নিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার এবাদত হোসেন। ম্যাকব্রিনের স্টাম্প উপড়ে ফেলেন তিনি। ৮টি চার ও ১টি ছক্কায় ১৫৬ বলে ৭২ রান করে আউট হন ম্যাকব্রিন।

ম্যাকব্রিনের পর আয়ারল্যান্ডের শেষ ব্যাটার হুমকেও শিকার করেন এবাদত। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ১৪ রান করা হুম।
২৯২ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। ম্যাচ জিততে ১৩৮ রানের টার্গেট পায় বাংলাদেশ। এই ইনিংসে বল হাতে বাংলাদেশের তাইজুল ৯০ রানে ৪টি, এবাদত ৩৭ রানে ৩টি ও অধিনায়ক সাকিব আল হাসান ২৬ রানে ২ উইকেট নেন।

১৩৮ রানের টার্গেটে তামিম ইকবালের সাথে ইনিংস শুরু করে দ্রুত রান তুলতে থাকেন লিটন দাস। প্রায় সাড়ে তিন বছর ওপেনার হিসেবে নেমে ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৩ রান করে পঞ্চম ওভারে মার্ক অ্যাডায়ারের বলে আউট হন লিটন।

লিটনের বিদায়ের পর তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ম্যাকব্রিনের বলে স্লিপে বলবির্নিকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৪ রান করা শান্ত। ৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপ অনুভব করে বাংলাদেশ।

এ অবস্থায় ক্রিজে এসেই আয়ারল্যান্ডের বোলারদের উপর চড়াও হন মুশফিকুর রহিম। তামিমকে নিয়ে ১৯তম ওভারে দলের রান ১শ পার করেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশি।

দলীয় ১০৫ রানে স্পিনার বেন হোয়াইটের বলে ছক্কা মারতে গিয়ে মিড উইকেটে কমিন্সকে ক্যাচ দিয়ে আউট হন ৬৫ বল খেলে ৩টি চারে ৩১ রান করা তামিম। তৃতীয় উইকেটে মুশফিক-তামিম ৭৪ বলে ৬২ রান যোগ করেন ।

তামিম ফেরার পর মোমিনুল হককে নিয়ে ৯ টেস্ট পর বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিক। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে সর্বশেষ মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে টেস্ট জিতেছিল বাংলাদেশ।

টেস্ট ক্যারিয়ারের ২৬তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৪৮ বল খেলে ৭টি চারে অপরাজিত ৫১ রান করেন মুশফিক। ১টি করে চার-ছয়ে ২২ বলে অপরাজিত ২০ রান করেন মোমিনুল। আয়ারল্যান্ডের অ্যাডায়ার-ম্যাকব্রিন ও হোয়াইট ১টি করে উইকেট নেন।

স্কোর কার্ড :
আয়ারল্যান্ড প্রথম ইনিংস (২১৪/১০, ৭৭.২ ওভার)
বাংলাদেশ প্রথম ইনিংস (৩৬৯/১০, ৮০.৩ ওভার)

আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস (আগের দিন ২৮৬/৮, ১০৭ ওভার, ম্যাকব্রিন ৭১, হুম ৯) :
মারে কমিন্স এলবিডব্লু ব তাইজুল ১
জেমস ম্যাককলাম এলবিডব্লু ব সাকিব ০
অ্যান্ড্রু বলবির্নি বোল্ড ব তাইজুল ৩
হ্যারি টেক্টর এলবিডব্লু ব তাইজুল ৫৬
কার্টিস ক্যাম্ফার ক লিটন ব সাকিব ১
পিটার মুর ক লিটন ব শরিফুল ১৬
লরকান টাকার ক শরিফুল ব এবাদত ১০৮
অ্যান্ডি ম্যাকব্রিন বোল্ড এবাদত ৭২
মার্ক অ্যাডায়ার ক লিটন ব তাইজুল
গ্রাহাম হুম ক লিটন ব এবাদত ১৪
হোয়াইট অপরাজিত ০
অতিরিক্ত (বা-৪, লে বা-২, নো-২) ৮
মোট (অলআউট, ১১৬ ওভার) ২৯২

উইকেট পতন : ১/১ (ম্যাককলাম), ২/৭ (কমিন্স), ৩/৮ (বলবির্নি), ৪/১৩ (ক্যাম্ফার), ৫/৫১ (মুর), ৬/১২৩ (টেক্টর), ৭/২৩৪ (টাকার), ৮/২৬৫ (অ্যাডায়ার), ৯/২৮৯ (ম্যাকব্রিন), ১০/২৯২ (হুম)।

বাংলাদেশ বোলিং :
সাকিব : ১৩-৪-২৬-২ (নো-১),
তাইজুল : ৪২-১৬-৯০-৪,
মিরাজ : ৩০-৮-৫৮-০,
এবাদত : ১৫-৩-৩৭-৩,
শরিফুল : ৮-১-৩৫-১,
খালেদ : ৭-২-৩৮-০ (নো-১),
মোমিনুল : ১-০-২-০।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস :
তামিম ইকবাল ক কমিন্স ব হোয়াইট ৩১
লিটন দাস বোল্ড অ্যাডায়ার ২৩
নাজমুল হোসেন শান্ত ক বলবির্নি ব ম্যাকব্রিন ৪
মুশফিকুর রহিম অপরাজিত ৫১
মোমিনুল হক অপরাজিত ২০
অতিরিক্ত (বা-৪, লে বা-৪, ও-১) ৯
মোট (৩ উইকেট, ২৭.১ ওভার) ১৩৮

উইকেট পতন : ১/৩২ (লিটন), ২/৪৩ (শান্ত), ৩/১০৫ (তামিম)।

আয়ারল্যান্ড বোলিং :
মার্ক অ্যাডায়ার : ৬-০-৩০-১ (ও-১),
ম্যাকব্রিন : ১৩.১-০-৫২-১,
হোয়াইট : ৭-০-৪৩-১,
টেক্টর : ১-০-৫-০।

ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: মুশফিকুর রহিম(বাংলাদেশ)।

সিরিজ : এক ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add