for Add

বাংলাদেশ-সিশেলস ফের কাল মুখোমুখি

ফিফা টায়ার এক ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ফের সিশেলসের মোকাবেলা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিকেল ৩টা ৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

ইতোমধ্যে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় লাভ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়লাভের মাধ্যমে সিরিজটি নিশ্চিত করতে চায় কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আজ সিলেটের জেলা ক্রীড়া ভবনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্বাগতিক কোচ বলেন, প্রথম ম্যাচে জয় পাবার পর ছেলেরা খুবই খুশি।

দ্বিতীয় ম্যাচে সিশেলস ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে বলেও মন্তব্য করেন কাবরেরা। সিরিজটি নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে এক পয়েন্টের দরকার বাংলাদেশের। তবে জয় নিয়ে আরো তিন পয়েন্ট নিয়েই সিরিজ নিশ্চিত করতে চান স্বাগতিক কোচ।

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের স্প্যানিশ ওই কোচ বলেন, তারাও খালি হাতে ঘরে ফিরে যেতে চাইবে না। সবকিছু নিয়ে কাল তারা ঝাঁপিয়ে পড়বে। সুতরাং দ্বিতীয় ম্যাচটি প্রথম ম্যাচের চেয়ে কঠিন হবে, কিন্তু আমরা প্রস্তুত।’

আগামী জুনে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুধু ড্র করেই সিরিজ জয় করতে চান না কাবরেরা। বলেন, আমাদের চাওয়াটা আরও বেশি। স্বল্পমেয়াদে নয়, সাফের জন্য এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আমরা সাফ নিয়ে খুবই মনোযোগী।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ একটানা দুই ম্যাচে জয় পাচ্ছে না। সুতরাং কালকের ম্যাচে জয় নিয়ে সেই ধারা থেকে বেরিয়ে আসার ভাল একটি সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘খেলোয়াড়রা সবাই জানে, আগের ম্যাচের চেয়ে আমরা ভাল করতে পারব। এটা মাঠে করে দেখাতে চাই। কিন্তু দিন শেষে রেজাল্টই সব। আমাদের জিততে হবে। কারণ শেষ পর্যন্ত মানুষ জয়টাকেই মনে রাখে। তাই এটা গুরুত্বপূর্ণ বিষয়। আগামীকাল আমরা জিততে চাই।’

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মনে হয় কালকের ম্যাচ আরও চ্যালেঞ্জিং হবে। কারণ সিশেলসও জয়ের লক্ষ্যে খেলবে। ফুটবলে সবাই জিততে চায়। আমার মনে হয় ওরা আরও আক্রমণাত্মক হবে। আমাদেরও পাল্টা-আক্রমণে যেতে হবে এবং সুযোগ কাজে লাগাতে হবে। আমি নিশ্চিত এটি আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ তারা শারীরিকভাবে বেশ শক্তিশালী। তবে আমাদেরকে নিজেদের খেলাটা খেলতে হবে। কাল নতুন করে শুরু করব। আমরা নিজেদের খেলাটা খেলব।’

দ্বিতীয় মাচেও বাংলাদেশের বিপক্ষে সিশেলস লড়াই করবে বলে জানিয়েছেন সফরকারী দলটির কোচ নেভিল বোথ। তিনি বলেন, প্রথম ম্যাচে ছেলেরা প্রত্যাশিত খেলা খেলতে পারেনি। কারণ প্রস্তুত হবার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তবে দ্বিতীয় ম্যাচে আরো শক্তি সঞ্চার করে মাঠে ফিরবে তার দল।

সফরকারী দলের অধিনায়ক স্তেনিও মারিয়ে বলেন, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের সুযোগ ও সামর্থ্য এখনো তাদের আছে। –বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add