for Add

মরক্কোর কাছে হেরে গেলো ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে অঘটন ঘটিয়েছে মরক্কো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে এই প্রথমবারের মতো হারের তিক্ত স্বাদ দিল উত্তর আফ্রিকার দলটি। বিশ্বকাপের পর এই প্রথমবারের মতো দুই দল মাঠে নেমেছিল।

সাউদাম্পটনের সাবেক মিডফিল্ডার সোফিয়ানে বুফাল ২৯ মিনিটে মরক্কোকে লিড এনে দেন। বিলাল এল খানুসের পাসে শক্তিশালী শটে ব্রাজিলিয়ান গোলরক্ষক উইভারটনকে পরাস্ত করেন কাতারের ক্লাব আল রাইয়ানের এই মিডফিল্ডার।

৬৭ মিনিটে অধিনায়ক কাসেমিরো ব্রাজিলকে সমতায় ফেরান। মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বুনু কাসেমিরোরা দূর্বল শটটি ধরতে পারেননি।

সাম্পদোরিয়ার ধারের মিডফিল্ডার আব্দেলহামিদ সাবিরি ৭৯ মিনিট দুর্দান্ত ভলিতে মরক্কোর জয় নিশ্চিত করেন। গত বছর কাতার বিশ্বকাপে প্রথম আরব ও আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা মরক্কো আরো একবার প্রমাণ করলো তাদের ওই পারফরমেন্স কোন অঘটন ছিলনা।

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার কাসেমিরো ম্যাচ শেষে বলেছেন, ‘আমি এটা বলবো না যে আমাদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল। নতুন কোচের পরিকল্পনার সাথে মানিয়ে নেবার অনুশীলন করতে হবে। আমি মনে করি আমরা ভাল ম্যাচ উপহার দিয়েছি। জয়ের জন্য সম্ভাব্য যা করার প্রয়োজন ছিল সবই আমরা করার চেষ্টা করেছি।’

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে হতাশাজনক বিদায়ের ম্যাচটি থেকে মাত্র ১০জন কাল মরক্কো সফরে অন্তর্বর্তীকালন কোচ রামোন মেনজেসের বিবেচনায় সুযোগ পেয়েছিলেন। ইনজুরিতে থাকা নেইমার আরো একবার অনুপস্থিত থাকায় তার ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি রডরিগো।

বিশ্বকাপের শেষ আট থেকে বিদায়ের সাথে সাথে তিতের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের নতুন অস্থায়ী কোচ হিসেবে মেনজেসকে নিয়োগ দেয়া হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আশা করছে সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবার আগে নতুন কোচের নাম ঘোষণা করা হবে। ব্রাজিলিয়ান গণমাধ্যমে সূত্রমতে সিবিএফ’র পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। যদিও ইউরোপীয়ান মৌসুম শেষ হবার আগ পর্যন্ত ভবিষ্যত প্রসঙ্গে কোন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বলেই ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।

মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে দুই দলই কিংবদন্তী ফুটবলার পেলের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে। গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্রাজিলিয়ান ‘কালোমানিক’ খ্যাত পেলে।

এর আগে ব্রাজিলের বিরুদ্ধে খেলা দুটি ম্যাচেই পরাজিত হয়েছিল মরক্কো। ১৯৯৭ সালে প্রীতি ম্যাচটিতে ২-০ এবং ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে জয়ী হয়েছিল সেলেসাওরা। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add