for Add

ছয় বছরের শিরোপা খরা কাটালো ইউনাইটেড

ফাইনালে নিউক্যাসলকে ২-০ গোলে পরাজিত করে লিগ কাপের শিরোপা জিতেছে ম্যাচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলির ফাইনাল জয়ের মাধ্যমে ছয় বছরের শিরোপা খরা কাটিয়েছে রেড ডেভিলসরা।

এরিক টেন হাগের দল কাসেমিরোর হেড ও সেভেন বোটম্যানের আত্মঘাতি গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছিল। দ্বিতীয়ার্ধে নিউক্যাসল চাপ প্রয়োগ করেও ম্যাচে ফিরে আসতে পারেনি।

২০১৭ সালের পর এটাই ইউনাইটেডের প্রথম শিরোপা। হোসে মরিনহোর অধীনে সে বছর ইউনাইটেডে লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা জয় করেছিল। গত বছর আয়াক্স থেকে ওল্ড ট্রাফোর্ডে আসা ডাচম্যান টেন হাগের অধীনেও এটাই ইউনাইটেডের প্রথম শিরোপা। টেন হাগের অধীনে প্রথম মৌসুমেই বদলে যাওয়া ইউনাইটেড কাল যোগ্য দল হিসেবেই লিগ কাপের শিরোপা জয় করেছে। এটি ইউনাইটেডের ষষ্ঠ লিগ কাপ শিরোপা।

লিগ কাপ ছাড়াও এবারের মৌসুম আরো তিনটি শিরোপার দাবীদার হিসেবে এগিয়ে চলেছে ইউনাইটেড। বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটি বুধবার এফএ কাপের পঞ্চম রাউন্ডের লড়াইয়ে ওয়েস্ট হ্যামের মোকাবেলা করবে। এছাড়া মার্চে ইউরোপা লিগের শেষ ষোলর ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল বেটিস।

অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর ১০ বছর কাটানো ইউনাইটেড সর্বশেষ ২০১৩ সালে লিগ শিরোপা জয় করেছিল। ক্লাবের দীর্ঘ ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে কালো অধ্যায়ের অবসান কাল এই শিরোপার মাধ্যমে কিছুটা হলে কাটিয়ে উঠলো টেন হাগের দল। গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছিল ইউনাইটেড। কিন্তু টেন হাগ দায়িত্ব নেবার পরই দলে চেহারা পাল্টে যেতে শুরু করে।

সম্প্রতি ফার্গুসনের সাথে টেন হাগের সাক্ষাতের পরেই লিগ কাপের এই শিরোপা কিনা, সেই রহস্য অবশ্য জানা যায়নি। তবে কাল ওয়েম্বলির স্ট্যান্ডে ঠিকই উপস্থিত ছিলেন ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে সফল কোচ ফার্গুসন।

এছাড়া নভেম্বরের পর প্রথমবারের মত কাল মাঠে উপস্থিত থেকে ইউনাইটেডের ম্যাচ উপভোগ করেছেন ক্লাবের কো-চেয়ারম্যান আভরাম গ্লেজার।

এদিকে ১৯৬৯ সালে ইন্টার-সিটিস ফেয়ারস কাপ জয়ের পর আর কোন বড় শিরোপা পাওয়া হয়নি নিউক্যাসলের। তবে কাল ফাইনালে পরাজিত হলেও ক্লাবের ভবিষ্যত নিয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। ২০২১ সালে সৌদি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ক্লাবের দায়িত্ব নেবার পর থেকেই নিউক্যাসেলের পুনর্জাগরন শুরু হয়।

২৪ বছরের মধ্যে এটি ছিল নিউক্যাসলের প্রথম লিগ কাপের ফাইনাল ম্যাচ। গত মৌসুমে কোচ এডি হোয়ের অধীনে রেলিগেশন জোন থেকে কোনমতে রক্ষা পাওয়া নিউক্যাসল এবারের লিগে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

নিষেধাজ্ঞায় থাকা প্রথম দলের গোলরক্ষক নিক পোপের স্থানে কাল নিউক্যাসলের মূল দলে খেলেছেন লোরিস করিয়াস। ইউনাইটেডের দ্বিতীয় গোলটি হয়তোবা করিয়াস সেভ করতে পারতেন। তবে নিউক্যাসলের পরাজয়ের জন্য পুরোপুরি ভাবে তাকে দায়ী করা যায়না। দলের হয়ে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছেন অ্যালান সেইন্ট-ম্যাক্সি মিন।

দিয়োগো ডালোটকে কাটিয়ে শেষ পর্যন্ত ডেভিড ডি গিয়াকে পরাস্ত করতে পারেননি। ৩৩ মিনিটে লুক শ’র ফ্রি-কিক থেকে কাসেমিরোর নিখুঁত হেড আটকানোর সাধ্য ছিলনা করিয়াসের। গত বছর রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টারে আসার পর কাসেমিরোর এটাই ছিল সেরা পারফরমেন্স। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড।

ওট ওয়েগার্স্টের পাস থেকে মার্কোস রাশফোর্ড নিউক্যাসলের এরিয়ায় ঢুকে পড়েন। পোস্টের অনেকটা কাছে গিয়ে তার শটটি ডিফ্লেকটেড হয়ে বোটম্যানের আত্মঘাতি গোলে পরিণত হয়। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add