for Add

ইংল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

কেপ টাউনের নিউল্যান্ডসে শুক্রবার রাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফেবারিট ইংল্যান্ডকে ৬ রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। -বাসস

দক্ষিণ আফ্রিকার জয়ে ওপেনিং ব্যাটার টাজমিন ব্রিটস ও মিডিয়াম পেসার অবঙ্গা খাকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। টসজয়ী দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে চার উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে লরা উলভার্ট ও ব্রিটস মিলে ৯৬ রানের জুটি গড়ে তুলেন। এর মধ্যে উলভার্ট ৪৪ বলে ৫ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ৫৩ ও ব্রিটস ৫৫ বলে ৬ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ৬৮ রান করেন।

লরা উলভার্ট ও ব্রিটস মিলে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটিং পারফরমেন্স উপহার দেন। বাংলাদেশের বিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটার অপরাজিত সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। ১৩.৪ ওভারে প্রথম উইকেটে তারা করেছেন ৯৬ রান।

জবাবে ইংল্যান্ড ৮ উইকেটে ১৫৮ রানে ইনিংস শেষ করে। ব্রিটস সর্বোচ্চ রানের ইনিংস উপহার দেয়া ছাড়াও চারটি ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে সামনে থেকে সহযোগিতা করেছেন।

মিডিয়াম পেস বোলার খাকা ১৮তম ওভারে নিয়েছেন তিন উইকেট। সব মিলিয়ে চার ওভারে ২৯ রানে তিনি ৪ উইকেট দখল করেছেন।
ফাস্ট বোলার শাবনিম ইসমাইল ইনিংসের ষষ্ঠ ওভারে জোড়া উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ব্রেকথ্রু এনে দেন। এরপর নিজের শেষ ওভারে ইংলিশ অধিনায়ক হিথার নাইটকে (৩১) বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন।

এর আগে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ৫ রানে ভারতকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে।

আগামীকাল রোববার ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা ১৬৪/৪, ২০ ওভার (ব্রিটস ৬৮, উলভার্ট ৫৩ : একলেস্টোন ৩-২২)

ইংল্যান্ড ১৫৮/৮, ২০ ওভার (এন.স্কিভার-ব্রান্ট ৪০, ওয়াইয়াট ৩৪, নাইট ৩১ : খাকা ৪-২৩৯, ইসমাইল ৩-২৭)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৬ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : টাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা)

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add