for Add

উয়েফার সিদ্ধান্তে খুশী ক্লপ

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে বিশৃঙ্খলার জন্য উয়েফাকে দায়ী করে যে রিপোর্ট স্বাধীন কমিশন পেশ করেছে তার প্রতি পূর্ণ সর্মথন জানিয়ে লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ বলেছেন এই ঘটনায় তার দলের সমর্থকরা কোনভাবেই দায়ী নয়।

গত বছর ২৮ মে স্তাতে দি ফ্রান্সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল লিভারপুল। কিন্তু সমর্থকদের মাঠে প্রবেশে বাঁধা দেয়া হলে বিশৃঙ্খল পরিস্থিতিতে ম্যাচটি ৩৭ মিনিট দেরীতে শুরু হয়। টিকিট থাকা সত্বেও এদিন অনেকেই মাঠে প্রবেশ করতে পারেনি, অতিরিক্ত দর্শকের চাপ ঠেকাতে ফরাসি পুলিশকে টিয়ার শেল পর্যন্ত নিক্ষেপ করতে হয়েছে। যে কারণে হাজারো দর্শক মাঠে না ঢুকে বাইরেই প্রতিবাদ করতে থাকে।

ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা প্রাথমিকভাবে এই ঘটনার পিছনে লিভারপুলের সমর্থকদের দায়ী করেছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের প্রতিবাদ ও সাংবাদিকদের বিভিন্ন নিরপেক্ষ রিপোর্টের ভিত্তিতে উয়েফা পিছু হঠতে বাধ্য হয়। উয়েফার গঠিত স্বাধীন কমিশন এই ঘটনার পিছনে অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশকেই দায়ী করেছে। সমর্থকদের সাথে একটু বেশী কঠোর মনোভাব পোষন করায় ফরাসি পুলিশও তোপের মুখে পড়ে।

লিভারপুলের ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাতকারে ক্লপ বলেছেন, ‘আমি মনে করি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত অফিসিয়ালি আমরা মুক্ত হলাম। সবাই জানে আমাদের সমর্থকরা মাঠে কি ধরনের আচরণের শিকার হয়েছে। আমি বিশ্বাস করি কমিশনের রিপোর্ট সঠিক হয়েছে। ম্যাচের পর বিষয়টি নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে সবাই জানে আসলে কি হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের বড় ম্যাচে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতে লিভারপুলের একটি প্যানেল উয়েফার কাছে ‘সঠিক করণীয়’ হিসেবে ২১টি সুপারিশ পেশ করেছে। ফাইনাল ম্যাচটি শুরুতে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হবার কথা থাকলেও ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের কারণে তা সরিয়ে প্যারিসে নেয়া হয়। ক্লপ বলেন, ‘মাত্র কয়েক মাস আগে উয়েফা ভেন্যু পরিবর্তনের ঘোষণা দিয়েছে যা সত্যিই কঠিন ছিল। ঐ সময় চাপের মধ্যে সবকিছুর সাথে মানিয়ে নেবার মত সময় ছিলনা। আশা করবো ভবিষ্যতে তারা এই বিষয়গুলো থেকে শিক্ষা নিবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add