for Add

ফিফা বর্ষসেরার তালিকায় নেই রোনালদো

কাতার বিশ্বকাপ শিরোপা জয় করা আর্জেন্টিনা দলের সর্বাধিক সদস্য এবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। এর মধ্যে রয়েছেন ফরোয়ার্ড লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও কোচ লিওনেল স্কালোনি। প্রত্যেকেই নিজ নিজ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের ১৪ জনের সংক্ষিপ্ত তালিকায় মেসির সাথে আরো রয়েছে পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। বিশ্বফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা আজ এ তথ্য প্রকাশ করেছে। এই তিন জনের সাথে আরো রয়েছে গত বছরের বিজয়ী বার্সেলোনার রবার্ট লিওয়ানদোস্কি, ম্যানচেস্টার সিটির প্লেমেকার কেভিন ডি ব্রুইনা, লিভারপুলের মোহাম্মদ সালাহ ও পিএসজির নেইমার ও আশরাফ হাকিমি। ২০২২ ব্যালন ডি’অর বিজয়ী রিয়াল মাদ্রিদের করিম বেনজেমাও সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন।

তবে প্রথমবারের মতো মনোনীতদের তালিকা থেকে বাদ পড়েছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বিশ্বকাপে খেলতে যাওয়া রোনালদোকে পর্তুগালের মূল একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল। বিশ্বকাপ শেষে সৌদি আরবের ক্লাব আল নসরে যোগ দিয়েছেন সিআর সেভেন। ২০১৬ ও ২০১৭ টানা দুই বছর ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছিলেন রোনালদো। এর পরের তিন বছর সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন। এই প্রথমবারের মতো রোনালদো সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

নারীদের বিভাগে বার্সেলোনা ও আর্সেনালের তিন জন করে খেলোয়াড় সংক্ষিপ্ত তালিকায় প্রাধান্য বিস্তার করে আছে। এর মধ্যে বার্সেলোনা অ্যালেক্সিয়া পুটেলাস, কেইরা ওয়ালশ ও এইটানা বোনমাতি ও আর্সেনালের লিয়াহ উইলিয়ামসন, ভিবিয়ানে মিয়েডেমা ও বিথ মিড রয়েছেন। চেলসির দুই খেলোয়াড় স্যাম কার ও জেসি ফ্লেমিং এবং অলিম্পিক লিঁওর আডা হেগারবার্গ ও উইন্ডি রেনার্ড জায়গা করে নিয়েছেন।

নারীদের বর্ষসেরা কোচের তালিকায় গত বছর ইউরো বিজয়ী ইংল্যান্ড দলের সফল কোচ সারিনা উইগম্যানের সাথে আরো আছেন চেলসির এমা হায়েস ও জার্মানী জাতীয় দলের কোচ মার্টিনা ভস-টেকলেনবার্গ।

পুরুষ বিভাগে রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ফেবারিট হিসেবে রয়েছেন। এর সাথে আরো রয়েছেন আর্জেন্টিনার স্কালোনি, ফ্রান্সের দিদিয়ের দেশ্যম ও মরক্কোর ওয়ালিদ রেগ্রাগুই।

সেরা গোলরক্ষকের তালিকায় লিভারপুলের অ্যালিসন, রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া ও অ্যাস্টন ভিলার মার্টিনেজ জায়গা করে নিয়েছেন।
ফেব্রুয়ারির শুরুতে প্রতিটি ক্যাটাগরিতে সেরা তিন জনের নাম ঘোষণা করবে ফিফা।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add