for Add

কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে হেভিওয়েটরা

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা শেষ আটের লড়াই আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সসহ অন্যান্য হেভিওয়েস দলগুলোর।

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, লিওনেল মেসির আর্জেন্টিনা এবং তারুণ্য নির্ভর উজ্জীবিত ইংল্যান্ড প্রতিটি দলই কাতারের প্রথম রেস্ট ডে’তে নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত ছিল।

ফেবারিটদের তালিকায় নাম যোগ করেছে পর্তুগালও। শেষ ষোলোতে সবচেয়ে দাপুটে জয় দিয়ে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। সুইজার‌ল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাসী পর্তুগাল এখন এ আসরের নতুন ফেবারিট। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গায় মূল একাদশে খেলতে নেমে ২১ বছর বয়সী গনসালো রামোস কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পর্তুগালের হয়ে রোনালদো যখন জাতীয় দলে অভিষেক হয় তখন রামোসের বয়স ছিল মাত্র দুই বছর। ৩৭ বছর বয়সী আইডলকে দেখে বড় হয়ে ওঠা রামোসকেই এখন রোনালদোর যোগ্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হচ্ছে। রামোস বলেছেন স্বপ্নেও তিনি ভাবতে পারেননি বিশ্বকাপের নক আউট পর্বে মূল একাদশে খেলবেন ও হ্যাটট্রিক করবেন। এখন কোয়ার্টার ফাইনালে আরেক বিস্ময় মরক্কোর মোকাবেলা করতে হবে পর্তুগালকে।

পেনাল্টিতে পরাজিত হয়ে এ মরক্কোর কাছেই বিদায় নিয়েছে স্পেন। পুরো ম্যাচেই আধিপত্য দেখানো স্প্যানিশরা আরো একবার তাদের সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। প্রায় হাজারখানেক পাস পুরো ম্যাচে নিলেও শেষ পর্যন্ত আসলে তা কোন কাজে আসেনি। পেনাল্টিতে ইয়াসিন বোনোর দক্ষতায় মরক্কো ৩-০ গোলে জয়ী হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে। এই বিদায়ের ফলে স্পেন ইউরো ২০১২’র পর থেকে কোন বড় শিরোপা ঘরে নিতে ব্যর্থ হলো। ২০১০ বিশ্বকাপের পর কোন আসরেই নক আউট ম্যাচে জিততে পারেনি স্পেন।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো গ্রুপ পর্বের খেলার প্রশংসা করে বলেছেন কাতার বিশ্বকাপ সর্বকালের সেরার তকমা পেয়ে গেছে।
গ্রুপ পর্বে বেশ কিছু অঘটন দেখেছে পুরো ফুটবলবিশ্ব। আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়টি ছিল প্রথম অঘটন। এরপর জার্মানী ও স্পেনকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষস্থান দখল করে জাপান। মরক্কো বেলজিয়ামকে পরাজিত করে ক্রোয়েশিয়ার সাথে ড্র করে শেষ ষোলোর টিকিট পায়। ইনফান্তিনো বলেন, ‘আমি সবগুলো ম্যাচই দেখেছি। সহজভাবে বললে এবারের গ্রুপ পর্বের ম্যাচগুলোর ছিল বিশ্বকাপের সেরা ম্যাচ। সে কারণেই বাকি ম্যাচগুলোতেও একই ধরনের উত্তেজনা আশা করছি। চমৎকার স্টেডিয়ামগুলোতে দুর্দান্ত সব ম্যাচ যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল। এখানকার দর্শকরাও অসাধারণ।’

শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে ২০১৮ ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ ষোল পার করা ব্রাজিল এখনো ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে এগিয়ে চলেছে। সৌদি আরবের বিরুদ্ধে হতাশাজনক পরাজয় দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা শেষ আটে খেলবে এখনো পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা নেদারল্যান্ডের সাথে। পরের দিন বাকি দুই কোয়ার্টার ফাইনালের লড়বে মরক্কো-পর্তুগাল ও ইংল্যান্ড-ফ্রান্স।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add