for Add

নাপোলির অপরাজিত থাকার রেকর্ড ভাঙ্গলো লিভারপুল

টানা ২১ ম্যাচে নাপোলির জয়ের ধারা ধরে রাখার রেকর্ড শেষ পর্যন্ত ভেঙ্গেছে লিভারপুল। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাপোলিকে ২-০ গোলে পরাজিত করার পরেও অবশ্য শীর্ষস্থান নিশ্চিত হয়নি ইংলিশ জায়ান্টদের। ছয় ম্যাচে নাপোলির সাথে সমান ১৫ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ-এ’র দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে।

এই ম্যাচের আগেই উভয় দলের শেষ ১৬ নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রয়োজন ছিল শুধুমাত্র গ্রুপ লিডার নির্নয়ের। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের সমস্যা কাটিয়ে নাপোলিকে দাঁড়াতেই দেয়নি জার্গেন ক্লপের দল। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে ডারউইন নুনেজের হেড নাপোলি গোলরক্ষক এ্যালেক্স মেরেত রুখে দিলে ফিরতি শটে বল জালে জড়ান মোহাম্মদ সালাহ। এরপর ইনজুরি টাইমে নুনেজ ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। সেপ্টেম্বরে নাপোলির কাছে ৪-১ গোলে হারার পর এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চম জয় নিশ্চিত করলো লিভারপুল। লুসিয়ানো স্পালেত্তির দল গ্রুপের শীর্ষস্থান দখলের জন্য চার গোলের ব্যবধানে পরাজিত না হওয়াই কেবলমাত্র নিশ্চিত করেছে।

ম্যাচ শেষে স্পালেত্তি বলেছেন, ‘আমি বুঝতে পেরেছিলাম আমার দল কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। তাই ব্যবধানটা মাথায় রাখার পরামর্শ দিয়েছিলাম। শেষভাগে বেশ কিছু সুযোগ তৈরী করেও কাজে লাগাতে পারিনি।’

রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখার প্রত্যাশা করা হলেও শেষ পর্যন্ত শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছিলেন ক্লপ। এই ম্যাচের মাধ্যমে ইতালিয়ান জায়ান্টরা এবারের মৌসুমে এনিয়ে দ্বিতীয়বারের মতো কোন গোল করতে পারেনি।

কনিবার লিডসের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের মধ্য দিয়ে পাঁচ বছরে প্রথমবারের মতো অ্যানফিল্ডে স্বাগতিক দর্শকদেও সামনে প্রিমিয়ার লিগে পরাজয়েল স্বাদ পেয়েছে রেডসরা। যে কারণে দর্শকদের একটি জয় উপহার দেয়াটা জরুরি ছিল। ক্লপ বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই দারুণভাবে নিজেদের ফিরিয়ে এনেছি। সার্বিকভাবে নিজেদের পরিবর্তন করে নাপোলিকে দাঁড়াতেই দেইনি। নাপোলি এমন একটি দল যাদের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। আমি মনে করি এই মুহূর্তে নাপোলি যে ধরনের ফুটবল খেলছে তাতে আমাদের এই পারফরমেন্স সত্যিই প্রশংসার দাবীদার।’

এবারের মৌসুমে ইতোমধ্যেই ৫০ গোল ঝুলিতে নিয়ে অ্যানফিল্ডে এসেছিল নাপোলি। কিন্তু নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হওয়ায় কোন গোল ছাড়াই তাদের বাড়ি ফিরতে হয়েছে। থিয়াগো আলকানটারার শট কোনমতে রুখে দেন মেরেত। প্রথমার্ধে এই একটি সুযোগ ছাড়া দুই দলের কাছ থেকে আর তেমন উল্লেখযোগ্য আক্রমণ আসেনি।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম কোন ইতালিয়ান দল হিসেবে গ্রুপ পর্বের ছয়টি ম্যাচেই জয়ের সুযোগ ছিল নাপোলির সামনে। দ্বিতীয়ার্ধে সেই গতিতেই মাঠে নেমেছিল সফরকারীরা। কাভিচা কাভারাতখেইলার ফ্রি-কিকে লিও ওস্টিগার্ডেও হেড জালে জড়ালেও ভিএআর প্রযুক্তি অফসাইডের কারনে তা বাতিল করে দেয়। জয়ের লক্ষ্যে কার্টিস জোনসের স্থানে ৭৩ মিনিটে উরুগুইয়ান নুনেজকে মাঠে নামান ক্লপ। লিভারপুলের দুটি গোলই এসেছে কর্ণার থেকে। ৮৫ মিনিটে কোস্টাস টিসিমিকাসের কর্ণার থেকে নুনেজের হেড ধরতে গিয়ে মেরেত খেই হারিয়ে ফেললে সেই সুযোগে সালাহ বল জালে জড়ান।

সালাহ বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে জয়ী হয়াটা সত্যিই অসাধারণ এক অনুভূতি। আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা অবশ্যই একটি ভাল ফল যা আমাদের কাপ ও লিগে আত্মবিশ্বাস যোগাবে।’

সালাহকে দিয়ে নুনেজ ম্যাচের শেষ ভাগে আরো একটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু মিশরীয় তারকার শটটি ডিফ্লেকটেড হয়ে বাইরে চলে যায়। ইনজুরি টাইমে আট মিনিটে বেনফিকার সাবেক এই স্ট্রাইকার নিজেই গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডিকের হেড আবারো মেরেত রুথে দিলেন নুনেজ বল জালে জড়ান। প্রাথমিক ভাবে গোলটি অফসাইডের কারণে বাতিল করা হলেও পরবর্তীতে ভিএআর প্রমাণ করে নুনেজ অনসাইড পজিশনেই ছিল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add