for Add

২০২২ আসর শেষ ‘বিশ্বকাপ’ বললেন মেসি

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন আসন্ন কাতার আসরই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ইএসপিএনকে আর্জেন্টিনার ৩৫ বছর বয়সী এই মহাতারকা বলেন, ‘এটি যে আমার শেষ বিশ্বকাপ সেটি ‘নিশ্চিত’। আমি শারিরিকভাবে বেশ ভাল বোধ করছি।

এই বছর মৌসুম পূর্ব সেশনটিও বেশ ভাল কেটেছে। যেটি আগের বছর আমি কাটাতে পারিনি। মনের প্রশান্তি ও আশার স্বপ্ন বুননের জন্য নিজের অবস্থান জানা বেশ জরুরি ছিল।’

ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ আসর খেলতে যাওয়া মেসি তার আন্তর্জাতিক খেলার সূচনা করেছিলেন ২০০৫ সালে। এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৬৫টি ম্যাচে অংশ নিয়ে ৯০টি গোল করেছেন। যা দেশটির হয়ে এখনো পর্যন্ত কোন খেলোয়াড়ের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড।

প্যারিসে বসে দেয়া ওই সাক্ষৎকারে মেসি স্বীকার করেছেন যে এই টুর্নামেন্টটি নিয়ে তিনি কিছুটা স্নায়ু চাপে ভুগছেন। বলেন,‘বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা ও স্নায়ু চাপ আছে। টুর্নামেন্ট শুরুর জন্য আমার যেন আর তর সইছে না।’

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে বদলী হিসেবে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মেসির। কিন্তু দুই মিনিট পরেই লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তবে অচিরেই জাতীয় দলে নিজের অবস্থান সংহত করেন মেসি। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে জাতীয় দলের সঙ্গে জার্মানি সফর করেন।

এরপর তিনি ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে অংশ নেন। ব্রাজিলে তার দল ফাইনাল খেলেছে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন লিওনেল মেসি।

কোচ লিওনেল স্কালোনির তত্বাবধানে বর্তমান আর্জেন্টাইন দলটি টানা ৩৫ ম্যাচে অপরাজিত রয়েছে। যে কারণে বিশ্বকাপ পূর্ব পর্যালোচনায় ফেভারিটের তালিকায় রয়েছে তারা। মেসি বলেন,‘আমরা একটি ভাল অবস্থানে পৌঁছেছি। এটি খুবই সুসজ্জিত ও শক্তিশালী দল। তবে যে কোন কিছুই ঘটতে পারে। প্রতিটি ম্যাচই বেশ কঠিন। ফেভারিটরা সব সময় শিরোপা জিততে পারেনা বা প্রত্যাশা পূরণ করতে পারে না।’

আর্জেন্টাইন অধিনায়ক বলেন,‘অতীত ইতিহাসের কারণে আর্জেন্টিনা সবসময় টুর্নামেন্টের ফেভারিটের তালিকাতেই থাকে। তবে এতে কিইবা হয়েছে। আসরে শুধু আর্জেন্টিনা ফেভারিট তা নয়। ফেভারিটের তালিকায় থাকা অন্য দলগুলো আমাদের চেয়েও এগিয়ে থাকতে পারে।’

শেষ সুযোগ:
তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয় করতে কাতার যাচ্ছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালে প্রথম বিশ্বকাপের শিরোপা জয় করেছিল দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। আগামী ২২ নভেম্বর লুসাইলে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপ থেকে পরে তাদের লড়তে হবে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

বিশ্বসেরা মেসি আন্তর্জাতিক মঞ্চে বারবার আর্জেন্টাইন আইকন দিয়াগো ম্যারাডোনাকে অনুকরণ করতে ব্যর্থ হয়েছেন। তবে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে যাবার পরও বিষ্ময়করভাবে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছিলেন মেসি। চার বছর পর অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে মাত্র একটি গোল করতে পেরেছিলেন মেসি।

ওই টুর্নামেন্টের শেষ ষোলর লড়াইয়ে চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। গ্রুপ পর্বেও ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। তবে সাত বারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী তারকার এবারের স্বপ্ন অনেক উচুঁতে। মধ্যপ্রাচ্য থেকে শিরোপা নিয়ে ফিরতে চান তিনি।

গত বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় করা আর্জেন্টিনার হয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও বাগিয়ে নিয়েছিলেন মেসি। এটি ছিল ২৮ বছরের ক্যারিয়ারে মেসির সেরা আন্তর্জাতিক সফলতা। তবে এর চেয়ে বড় সফলতা অর্জনের শেষ সুযোগ হচ্ছে কাতার বিশ্বকাপ।

গত মার্চে মেসি বলেছিলেন,‘বিশ্বকাপ ভাল হবে নাকি খারাপ হবে সেটি জানতে আমাকে অনেক কিছুরই পুর্নমূল্যায়ন করতে হবে। আশা করছি এটি ভাল যাবে। তবে আমাদেরকে অনেক কিছুরই পরিবর্তন ঘটাতে হবে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add