for Add

২৪ ঘণ্টায় রুমেলের চার শিরোপা

দৈনিক জনকণ্ঠের ক্রীড়া সাংবাদিক রুমেল খান ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে টেবিল টেনিস একক, টেবিল টেনিস দ্বৈত, শুটিং ও আরচারি এই চার ইভেন্টে- মাত্র ২৪ ঘন্টার মধ্যে চার ইভেন্টে চারটি শিরোপা জয় করে তাক লাগিয়ে দিয়েছেন।

টেবিল টেনিস একক : টেবিল টেনিসের এককে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুন্ন রেখেছেন রুমেল। ফাইনালে রুমেল ১১-৮, ১১-৬ পয়েন্টে হারান মাহমুদুন্নবী চঞ্চলকে। এর আগে রুমেল প্রথম রাউন্ডে ১১-৯, ১১-৭ পয়েন্টে রুবেল জুবায়েরকে হারিয়ে ২০১৮ আসরের সেমিতে হারের মধুর প্রতিশোধ নেন। এরপর সেমিফাইনালে রুমেল ওয়াকওভার পান সুদীপ্ত আহমদ আনন্দের বিরুদ্ধে। চঞ্চল এবার ফাইনালে হেরে পঞ্চমবারের মতো রানারআপ হলেন। এর মধ্যে চার ফাইনালেই (২০১৭, ২০১৯, ২০২১ ও ২০২২ সালে) তিনি পরাভূত হলেন রুমেলের কাছে। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন সাজ্জাদ হোসেন মুকুল। বিএসপিএ টিটির এককে এটা রুমেল খানের ষষ্ঠ শিরোপা, যা সবার চেয়ে বেশি।

টেবিল টেনিস দ্বৈত : এককের মতো দ্বৈত ইভেন্টেও চ্যাম্পিয়ন হন রুমেল। দৈনিক কালবেলার চঞ্চলকে সঙ্গে নিয়ে তারা শামীম হাসান-শেখ সাদী জুটিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ১১-৬, ১০-১২, ১১-৭ পয়েন্টে হারিয়ে শিরোপাজয়ের উল্লাসে মেতেছেন। এর আগে সেমিফাইনালে রুমেল-চঞ্চল জুটি ১১-৬, ১১-৫ পয়েন্টে হারান ফয়সাল তিতুমীর-সাজ্জাদ হোসেন মুকুল জুটিকে। ফয়সাল-সাজ্জাদ জুটি তৃতীয় হন। বিএসপিএ টিটির ডাবলসে এটা রুমেল-চঞ্চল জুটির সপ্তম শিরোপা। প্রতিটি শিরোপাই আবার টানা জিতেছেন তারা। চঞ্চলকে জুটি নিয়ে বিএসপিএ টিটির ডাবলসে রুমেলের এর আগের শিরোপাগুলো ছিল ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে জেতা। সবমিলিয়ে মোট ৮টি আসরে এই জুটি খেলেছে মোট ২০ ম্যাচ। জিতেছেন ১৮টিতেই এবং প্রতিটিই টানা জয়। এর মধ্যে পাঁচ ফাইনালে হারিয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ-রুবেল জুবায়ের জুটিকে। ২০১৬ আসরে হারিয়েছিলেন সুদীপ্ত আহমদ আনন্দ এবং শাহজাহান কবির জুটিকে।

আরচারি ও শুটিং : বিস্ময়করভাবে এই দুটি ইভেন্টেও চ্যাম্পিয়ন হন রুমেল। আরচারি ২৩ স্কোর করে রুমেল চ্যাম্পিয়ন, আবদুল হান্নান (২২) রানারআপ ও মাহমুদুন্নবী চঞ্চল (২১) হয়েছেন তৃতীয়। শুটিংয়ে ১৭ স্কোর করে রুমেল চ্যাম্পিয়ন, আবির রহমান (১৬) রানারআপ এবং মীর ফরিদ (১৪, টাইব্রেকারে কবিরুল ইসলামকে হারান) হয়েছেন।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add