for Add

আইসিসির নতুন চক্রে বাংলাদেশের ব্যস্ত সূচি

কিছুদিন আগেই ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ আগামী চার বছরের ১২টি টেস্ট খেলুড়ে দেশের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করলো আইসিসি। 

২০২৩ সালের মার্চ থেকে এই চক্র শুরু হবে। যা শেষ হবে ২০২৭ সালের মার্চে। এই সময়ে ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩৪টি টেস্ট, ৫৯টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে টাইগারদের। এফটিপিতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ।   

আর এই চক্রে বিশে^র মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডেও খেলবে বাংলাদেশই। তাই ওয়ানডেতে জ্যাকপট পেয়েছে টাইগাররা। বাংলাদেশের পেছনে আছে শ্রীলংকা। তারা খেলবে ৫৮টি ওয়ানডে।

তবে সব সংস্করন মিলিয়ে বাংলাদেশের চেয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তারা খেলবে ১৪৬টি ম্যাচ। সবচেয়ে বেশি ৪২টি টেস্ট খেলবে ইংল্যান্ড।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি দিয়ে নতুন চক্রে পথচলা শুরু করবে বাংলাদেশ। আর ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়া সফরের দুই টেস্টের মধ্য দিয়ে চক্র শেষ করবে টাইগাররা। 

এই চক্র শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রযোজ্য। তবে অন্য দেশের ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে দলগুলো। এই চক্রের বাইরে ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও রয়েছে বাংলাদেশের। 

এই এফটিপিতে ১৭টি টেস্ট সিরিজের প্রতিটিতে দু’টি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজের ১২টিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়পের অংশ। এছাড়া ১৯টি ওয়ানডে সিরিজের ১৮টি হবে তিন ম্যাচের। ২০২৬ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে টাইগারদের। 

টি-টোয়েন্টিতে মোট ১৮টি সিরিজের ১৬টি হবে তিনটি ম্যাচের। এছাড়াও, ২০২৩ সালের মে মাসে আয়ারল্যান্ড সফরে চার ম্যাচের সিরিজ এবং ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য রোমাঞ্চকর দুইটি সফরও রয়েছে। ঐ বছরের আগস্টে পাকিস্তান সফরে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। আর সেপ্টেম্বরে ভারত সফরে দুই টেস্টের সঙ্গে তিন টি-টোয়েন্টিও খেলবে টাইগাররা।

এর বাইরে ২০২৭ সালের মার্চে চক্রে নিজেদের শেষ সিরিজের মধ্য দিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটবে বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে তারা। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। আর ২০০৮ সালে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অসিদের দেশে গিয়েছিলো বাংলাদেশ।

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাংলাদেশের সিরিজগুলো :
মে-২০২৩, বিপক্ষ- আয়ারল্যান্ড (অ্যাওয়ে), ৩টি ওয়ানডে, ৪টি টি-টোয়েন্টি
জুন-২০২৩, আফগানিস্তান (হোম),    ২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
সেপ্টেম্বর-২০২৩, নিউজিল্যান্ড (হোম), ৩টি ওয়ানডে
নভেম্বর-২০২৩, নিউজিল্যান্ড (হোম), ২ টি টেস্ট
ডিসেম্বর-২০২৩, নিউজিল্যান্ড (অ্যাওয়ে), ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
ফেব্রুয়ারি-মার্চ-২০২৪, শ্রীলংকা (হোম), ২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
এপ্রিল-২০২৪, জিম্বাবুয়ে (হোম), ২টি টেস্ট, ৫টি টি-টোয়েন্টি 
জুন-২০২৪, আফগানিস্তান  (অ্যাওয়ে ), ২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
আগস্ট-সেপ্টেম্বর-২০২৪, পাকিস্তান (অ্যাওয়ে), ২ টেস্ট
সেপ্টেম্বর-অক্টোবর-২০২৪, ভারত (অ্যাওয়ে), ২টি টেস্ট, ৩টি টি-টোয়েন্টি
অক্টোবর-নভেম্বর-২০২৪, দক্ষিণ আফ্রিকা (হোম), ২টি টেস্ট
নভেম্বর-ডিসেম্বর-২০২৪, ওয়েস্ট ইন্ডিজ (অ্যাওয়ে), ২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
মার্চ-এপ্রিল-২০২৫, জিম্বাবুয়ে (হোম), ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
মে-২০২৫, পাকিস্তান (অ্যাওয়ে), ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
জুন-জুলাই-২০২৫, শ্রীলংকা (অ্যাওয়ে), ২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি 
আগস্ট-২০২৫, ভারত (হোম), ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
অক্টোবর-২০২৫, ওয়েস্ট ইন্ডিজ (হোম), ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
নভেম্বর-ডিসেম্বর-২০২৫, আয়ারল্যান্ড  (হোম), ২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
মার্চ-২০২৬, পাকিস্তান (হোম), ২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
এপ্রিল-২০২৬, নিউজিল্যান্ড (হোম), ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
জুন-২০২৬, অস্ট্রেলিয়া (হোম), ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
জুলাই-আগস্ট-২০২৬, জিম্বাবুয়ে (অ্যাওয়ে), ২টি টেস্ট, ৫টি ওয়ানডে
আগস্ট-২০২৬, আয়ারল্যান্ড (অ্যাওয়ে), ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি
অক্টোবর-নভেম্বর-২০২৬, ওয়েস্ট ইন্ডিজ (হোম), ২টি টেস্ট
নভেম্বর-ডিসেম্বর-২০২৬, দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে), ২টি টেস্ট, ৩টি ওয়ানডে
ফেব্রুয়ারি-২০২৭, ইংল্যান্ড (হোম), ২টি টেস্ট
মার্চ-২০২৭, অস্ট্রেলিয়া (অ্যাওয়ে), ২টি টেস্ট

সব সংবাদ

ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add