for Add

সার্বিয়া ওপেন জিতলেন রুবলেভ

বছরের প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে খেলতে নেমে শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে নোভাক জকোভিচকে। ঘরের মাঠে সার্বিয়া ওপেনের ফাইনালে তিন সেটের লড়াইয়ে জকোভিচকে পরাজিত করেছেন রাশিয়ান আন্দ্রে রুবলেভ।

দ্বিতীয় বাছাই রুবলেভ ৬-২, ৬-৭ (৪/৭), ৬-০ গেমে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচকে পরাজিত করে শিরোপা জয় করেন। আগামী মাসে অনুষ্ঠিতব্য বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে নিজেকে জয়ের ধরায় ফেরানোর প্রচেষ্টায় কোর্টে নেমেছিলেন জকোভিচ। কিন্তু চলতি বছর মাত্র তৃতীয় টুর্ণামেন্টে খেলতে নেমে হতাশ হতে হয়েছে ঘরের মাঠের তারকাকে। 

শারিরীক ফর্মের দিক থেকে শতভাগ ফিট মনে না হলেও ক্যারিয়ারের তৃতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ে জকোভিচকেই অন্যতম ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুইবারের সার্বিয়া ওপেন বিজয়ী জকোভিচ ম্যাচ শেষে বলেছেন, ‘সবকিছুই বেশ ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি নিশ্চিত প্যারিসই আমার মূল লক্ষ্য এবং আশা করছি প্যারিসের জন্য আমি পুরোপুরি প্রস্তুত। 

দুবাই ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে ও মন্টে কার্লোতে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল ৩৪ বছর বয়সী জকোভিচকে। সার্বিয়াতেও রুবলেভের কঠিন পরীক্ষায় অবতীর্ণ হবার আগে বেশ লড়াই করেই তাকে ফাইনাল পর্যন্ত যেতে হয়েছিল। 

প্রায় ৮ হাজার দর্শকের উপস্থিতিতে রুবলেভ প্রথম সেটে দুইবার সার্ভিস ব্রেক করে মাত্র আধা ঘন্টার মধ্যে সেটটি জিতে নেন। দ্বিতীয় সেটে অবশ্য কিছুটা লড়াইয়ে আভাস দেন জকোভিচ। ঘন্টাখানেকের ম্যারাথন সেটটি শেষ পর্যন্ত টাই ব্রেকে জয়ী হন জকোভিচ।

তৃতীয় সেটে অবশ্য দাঁড়াতেই পারেননি জকোভিচ। শীর্ষ তারকাকে কোন সুযোগ না দিয়েই ৬-০ গেমে সেটটি জিতে শিরোপা নিশ্চিত করেন রুবলেভ। 

এ নিয়ে এবারের মৌসুমে তৃতীয় শিরোপা জয় করলে রুবলেভ। এর মাধ্যমে চলতি বছর ট্যুর পর্যায়ের শিরোপা জয়ে রাফায়েল নাদালকে স্পর্শ করলেন রুবলেভ। এর আগে ফেব্রুয়ারিতে মার্সেই ও দুবাইয়ে শিরোপা জয় করেছিলেন এই রাশিয়ান তারকা। 

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add