for Add

ভ্যাকসিন বাধ্যতামূলক হলে সেই টুর্নামেন্টে খেলবেন না জকোভিচ

করোনা ভ্যাকসিন নিয়ে বাধ্যবাধকতা থাকলে সেই টুর্নামেন্টে না খেলার কথা চিন্তা করবেন টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ। বিবিসি’র সাথে সাক্ষাতকারে এমন মন্তব্যই করেছেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা। 

এ সম্পর্কে জকোভিচ বলেন, ‘এটাই আমার খেলার ব্যপারে এই মুহূর্তের সিদ্ধান্ত। কারণ যেকোন শিরোপা কিংবা অন্য যেকোন কিছুর তুলনায় নিজের স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেবার বিষয়টি আমি অগ্রাধিকার দেব।’

আসন্ন ফ্রেঞ্চ ওপেন কিংবা উইম্বলডনের মত গ্র্যান্ড স্ল্যামগুলোতে যদি ভ্যাকসিনের বিষয়টি আবারো সামনে চলে আসে তবে তিনি কি করবেন, এই প্রশ্নের উত্তরে জকোভিচ বলেন, ‘হ্যাঁ এই জায়গায় আমি ইচ্ছা করে মূল্য দিতে রাজী আছি। আমি চেষ্টা করছি নিজেকে যতটা সম্ভব ফিট রাখতে।’

যদিও জকোভিচ জানিয়েছে তিনি কখনই ভ্যাকসিনেশনের বিপক্ষে ছিলেন না। এ সম্পর্কে সার্বিয়ান তারকা বলেন, ‘আমি কখনই ভ্যাকসিনের বিপক্ষে নই। বৈশ্বিক ভাবে আমি বিষয়টি বুঝতে চেষ্টা করছি। বিশ্বের প্রতিটি মানুষ এই ভাইরাসের বিপক্ষে লড়াই চালিয়ে যাবার চেষ্টা করছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে।’

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের ভ্যাকসিনেশন নিয়ে নাটক কম হয়নি। এমনকি অস্ট্রেলিয়ায় নয় দিন থাকার পরও সেখানকার সরকারের কোভিড ভ্যাকসিনেশন আইনানুযায়ী কোর্টে না নেমে জকোভিচকে দেশে ফিরে আসতে হয়েছিল। 
বিষয়টি নিয়ে অনেকটাই অস্বস্তিতে থাকা জকোভিচ বলেছেন, ‘আমি কখনই আমার সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে জোড় করে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে চাইনি। আমার সাথে অন্য আর দশটা মানুষের মতই আচরণ করা হয়েছে।

অন্যান্য খেলোয়াড়দের মতই আমাকেও ড্রয়ের জন্য ই-মেইল পাঠানো হয়েছিল। সে কারনেই আমরা আইন মেনেই এবং সম্ভাব্য মেডিকেল এক্সেমশন নিয়েই সেখানে গিয়েছিলাম। আমি সেটা ব্যবহার করে অস্ট্রেলিয়ায় যাবার জন্য আবেদন করি। ঐ সময় আমি পিসিআর টেস্টের ফলাফলও তাদের কাছে পাঠিয়েছিলাম। দুটি ভিন্ন অস্ট্রেলিয়ান মেডিকেল প্যানেল আমার আবেদন গ্রহণ করে। ওখানে কিন্তু আমার নাম উল্লেখ ছিল না।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add