for Add

টিকা না নিলে ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারবেন না জকোভিচ

করোনা প্রতিষেধক টিকা না নেয়ায় অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচের এবার ফ্রেঞ্চ ওপেনে খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ান সরকারের মত ফরাসী সরকার ফ্রান্সে খেলতে আসতে হলে যেকোন বিদেশী খেলোয়াড়কে করোনা ভ্যাক্সিন নেয়া থাকতে হবে এ সংক্রান্ত নতুন আইন পাস করেছে। রোববার ফরাসী সংসদে এই সংক্রান্ত আইন পাস হয়েছে বলে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

ভ্যাক্সিন না নেয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে গিয়েও শেষ পর্যন্ত না খেলেই দেশে ফিরে আসতে হয়েছে জকোভিচকে। বিষয়টি আইন আদালত পর্যন্ত গড়ালেও রায় বিপক্ষে যাওয়ায় জকোভিচের অস্ট্রেলিয়ান ভিসা বাতিল করা হয়।

এর আগে গত সপ্তাহে ফরাসী ক্রীড়ামন্ত্রী রোক্সানা মারাসিনেনা বলেছিলেন বিশেষ মেডিকেল বিবেচনায় বিশেষ কিছু ইভেন্টে বিশ্বের তারকা ক্রীড়াবিদদের ভ্যাক্সিন না নেয়া থাকলেও ফ্রান্সে আসার অনুমতি দেয়া যেতে পারে। এসময় তিনি বিশেষ করে ফ্রেঞ্চ ওপেনের দরজা জকোভিচের জন্য খোলা রাখার ইঙ্গিত দিয়েছিলেন। গত বছর ভ্যাক্সিন ছাড়া খেলোয়াড়দের ফ্রেঞ্চ ওপেনে খেলার অনুমতি দেয়া হয়েছিল। তবে সব খেলোয়াড়কে বিশেষ ব্যবস্থাপনায় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই টুর্নামেন্টে অংশ নিতে হয়েছিল।

নতুন আইনে ৩৪ বছর বয়সী সার্বিয়ান তারকার অস্ট্রেলিয়ান ওপেনের পর এখন ফ্রেঞ্চ ওপেনেও শিরোপা ধরে রাখা কঠিন হয়ে পড়লো। ফ্রান্সে খেলা না হলে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার জন্য জকোভিচকে ২০২২ সালে শুধুমাত্র উইম্বলডনের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ ইউএস ওপেনে ইতোমধ্যেই ভ্যাক্সিনেশন বাধ্যতামূলক করা হয়েছে।

ফ্রান্সের ভ্যাক্সিন আইনানুযায়ী রেস্টুরেন্ট, ক্যাফে, সিনেমা হল ও আন্ত:নগর ট্রেনে ভ্রমণের সময় জনগণকে অবশ্যই ভ্যাক্সিন সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। এই আইন কার্যকর হবার পর আগামী মাসে ফ্রান্সে একটি বড় ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬-১৯ ফেব্রুয়ারি ছয় জাতি নেশন্স রাগবি চ্যাম্পিয়নশিপের স্বাগতিক এবার ফ্রান্স। আগামী ৬ ফেব্রুয়ারি ইতালি, ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড ও ১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মোকাবেলা করবে ফ্রান্স।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add