for Add

কিংসকে জেতালেন স্থানীয় দুই ফুটবলার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে বসুন্ধরা কিংসের ৬-০ ব্যবধানের জয়ের সবগুলো গোলই ছিল বিদেশিদের। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়নরা জিতলো স্থানীয় দুই ফুটবলারের গোলে। তৌহিদুল আলম সবুজ আর তপু বর্মনের গোল ২-০ ব্যবধানে জয়ে নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫৮ মিনিটে রবিনহোর ক্রসে বক্সের ভেতর থেকে তৌহিদুল আলম সবুজ হেডে গোল করে এগিয়ে দেন দলকে। ৬২ মিনিটে ডান দিক থেকে ব্রাজিলিয়ান ফার্নান্দেজের কর্নারে তপু বর্মন হেডে ব্যবধান দ্বিতীয় করেন। ওই ৫ মিনিটেই পুলিশের কাছ থেকে ম্যাচটি বের করে নেয় বসুন্ধরা কিংস।

শুরুর দিকেই এগিয়ে যেতে পারতো কিংস। ১৬ মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু সে যাত্রা কিংসকে হাসতে দেয়নি পুলিশ এএফসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল-বাম দিকে ঝাপিয়ে পড়ে আটকে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহোর পেনাল্টি।

হিমেলের পেনাল্টি রুখে দেয়াটা যেন বাড়তি রসদ জোগায় পুলিশ দলকে। কিংসরে দুর্দান্ত আক্রমনগুলো তারা আটকে দিয়ে ম্যাচকে দ্বিতিয়ার্ধ পর্যন্ত টেনে নেয় গোলশুন্যভাবে। কিন্তু ৫৭ মিনিট পর্যন্ত আটকে রাখা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে যায় কিংসের পাঁচ মিনিটের ঝড়ে। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।

রবিনহোর পেনাল্টি রুখলেও কিংসকে শেষ পর্যন্ত রুখতে পারেনি পুলিশ এফসি। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ঝড়ে বর্তমান চ্যাম্পিয়নরা পুলিশকে ছিটকে দেয় ম্যাচ থেকে। পরে মতিন মিয়া সহজ সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধান বাড়াতে পারতো কিংস।

১৩ তম জয়ে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করলো কিংস। ১৪ ম্যাচে পুলিশের পয়েন্ট ১৩।

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add