for Add

করোনায় স্বাগতিক শহরগুলো নিয়ে দু;শ্চিন্তায় জাপান

করোনাভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে জাপানের প্রায় শ‘খানেক শহরকে অলিম্পিক দলগুলোকে স্বাগত জানানোর ব্যাপারে নতুন করে চিন্তা করতে হচ্ছে। দিনের পর দিন এ করোনার সাথে লড়াই করতে গিয়ে গেমসের ব্যয়ও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় কিছু শহরে সুরক্ষা নিশ্চিত করতে যে ব্যয় নির্বাহ করতে হচ্ছে তা যোগান দিতে হিমশিম খাচ্ছে জাপান।

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওকুইজুমো প্রাক-গেমস অনুশীলন ক্যাম্পের জন্য ভারতীয় হকি দলকে স্বাগত জানাতে ইতোমধ্যেই ৫ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করে ফেলেছে। কিন্তু করোনাভাইরাসের কারণে তারা এখন আর এ শহরে অনুশীলন ক্যাম্প চালাতে পারছেনা বলে জানিয়ে দিয়েছে।

ওকুইজুমোকে নির্দেশ দেয়া হয়েছিল গেমসের কোভিড প্রোটোকল অনুযায়ী খেলোয়াড়দের জন্য জৈব সুরক্ষা বলয় ও নিয়মিত ভাইরাস পরীক্ষা ও মেডিকেল কেয়ারের বিষয়টি নিশ্চিত করতে।

টাউন অফিসিয়াল কাতসুমি নাগাসে বার্ত সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা চেয়েছিলাম বিশ্বের অন্যতম শীর্ষ একটি দল আমাদের ছোট এ শহরটি পরিদর্শন করবে ও এখানকার স্থানীয় বাচ্চাদের তাদের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে জানাবে। কিন্তু এখন মনে হচ্ছে পুরো বিষয়টি প্রায় অসম্ভব।‘

টোকিও গেমসে এবার জাপানের ৫০০রও বেশি মিউনিসিপালিটি অ্যাথলেট ও অফিসিয়ালদের স্বাগত জানাতে চুক্তিবদ্ধ হয়েছে। আয়োজক জাপানের লক্ষ্য ছিল শুধুমাত্র গেমস আয়োজনই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষ পর্যায়ের ক্রীড়াবিদরা যাতে জাপানের বিভিন্ন শহরে ঘুরে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারে ও এতে কিছুটা হলেও স্থানীয় তরুণরা উপকৃত হয়।

ইতোমধ্যেই করোনার কারণে এ পরিকল্পনা থেকে ওকুইজুমোর নাম প্রত্যাহারে পুরো বিষয়টি নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকান হকি দলকে আতিথ্য দেবার কথা ছিল উত্তরাঞ্চলীয় শহর কুরিহারার। কিন্তু ভাইরাস নিয়ে হিমশিম খাওয়া ছোট এ শহরটি এখন সেই ব্যয় মেটাতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে।

এর আগে অবশ্য অলিম্পিকে অংশ নেয়া বেশ কিছু দল জাপানের বিভিন্ন শহরে গেমস পূর্ববর্তী অনুশীলন পরিকল্পনা বাদ দিয়েছে। অস্ট্রেলিয়ান সাঁতার দল নাগায়োকা শহরে অনুশীলন করছে না বলে শহরটির মেয়র মার্চ মাসেই নিশ্চিত করেছিলেন। এছাড়া কানাডার টেবিল টেনিস দল নাগানোর ওকায়া শহরে অনুশীলন করতে আসবে না।

সব সংবাদ

ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো এক ম্যাচে ৫৩ লাল কার্ড, বিশ্বরেকর্ড! ২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, শুরুতেই ভুটান পরীক্ষা ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে বিশেষ আয়োজন বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি নিরাপত্তা উদ্বেগে ১১ মাস পিছিয়ে গেল এশিয়ান কাপ মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা ঢাকায় ভুটান, বাংলাদেশের অপেক্ষায় প্রথম প্রতিপক্ষ সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি দুই প্রজন্মের ফুটবল তারকাদের মিলনমেলা নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক জাতীয় সাঁতারে আরো দুটি নতুন রেকর্ড ফাইনালে হার, রানার্সআপ বাংলাদেশ ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে লিকা ও রজিন চ্যাম্পিয়ন জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয় জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় ভারতের কাছে ১৩ গোলের লজ্জা, এক মাসে হজম ২৩ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ব্যালন ডি’অর ঘিরে তারার মেলা, আলোচনায় কেন-এমবাপ্পে-ইয়ামাল ‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি  উদ্বোধনী ম্যাচেই কাল বাংলাদেশ-ভারত লড়াই দুটি আত্মঘাতী গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন ২১ স্বর্ণে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, সেরা ইমরানুর ও প্রিয়া সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন দুই প্রবাসী স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন জানাল এশীয় ফুটবল তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর পেলে-ম্যারাডোনা কেন জেতেননি ব্যালন ডি’অর? ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কাল শুরু কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস শুক্রবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ফাইনালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো ব্যালন ডি’অরের ভোটে রোনালদোর চেয়ে পিছিয়ে মেসি

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add