for Add

নিজেকে অলিম্পিকের মঞ্চে দেখতে চান আর্চার ইতি

98204785_2842245529395233_5754923595847434240_nদক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্রীড়া উৎসবে সাফল্য পাবার পর আর্চার ইতি খাতুন ভবিষ্যতে নিজেকে অলিম্পিকের মঞ্চে দেখতে চান। সেই লক্ষ্য নিয়েই তিনি এখন কঠোর অনুশীলনে সময় পার করছেন।

২০১৯ সালে নেপালের পোখরায় এসএ গেমসের আর্চারি ডিসিপ্লিনে ইতি ব্যক্তিগত, নারী দলগত ও মিশ্র দলগত ইভেন্টে তিন তিনটি স্বর্ণ জয়ের পর রাতারাতি তারকা বনে যান। শুধু তাই নয়, সে সাথে তিনি দেশীয় ক্রীড়াঙ্গনের পরিচিতি মুখ হয়ে উঠেন।

১৫ পেরুনোর আগেই চুয়াডাঙ্গার এ মেয়ের এমন সাফল্য আগামীতে দেশকে আরো বড় সাফল্য এনে দেবার স্বপ্ন দেখাচ্ছে।

ছোট্টবেলা থেকেই ইতির খেলাধুলায় হাতেখড়ি। স্কুলে তার প্রিয় ডিসিপ্লিন ছিলো অ্যাথলেটিকস। দৌড়, লং জাম্প, হাই জাম্পে বরাবরই প্রথম হতেন। ইতি অ্যাথলেটিকসের পাশাপাশি হ্যান্ডবলও খেলতেন।

তবে আর্চারির সাথে তার সখ্য গড়ে উঠে ২০১৬ সালে। আর এর তিন বছর পরই তিনি হয়ে উঠেন দক্ষিণ এশিয়ার অন্যতম আর্চার।

নিজ জেলায় আর্চারির তৃণমূল বাছাই প্রতিযোগিতা থেকেই ইতি জাতীয় পর্যায়ে উঠে আসেন। সুযোগ মেলে প্রতিভা অন্বেষণ ক্যাম্পে অংশ নেয়ার। আর এ প্রতিভা অন্বেষণ ক্যাম্প থেকে্ই রাতারাতি সম্ভাবনাময়ী আর্চার হিসেবে নিজেকে মেলে ধরেন। সেই থেকেই তার ধ্যানধারণা আর্চারিকে ঘিরে।

দরিদ্রতার মাঝে বেড়ে উঠা সফল ইতি এখন পরিবারের পাশে দাঁড়ানোর মতো অর্থ যোগান দিচ্ছে। বাবা মো. ইবাদত আলী অন্যের হোটেলে কাজ করে সংসার চালান। স্ত্রী, তিন মেয়েকে নিয়ে অভাবের সংসার। সেই সংসারে চাঁদের আলো হয়ে ফোটেছেন ইতি। খেলাধুলার মাধ্যমে ইতি পরিবারের ভাগ্য বদলিয়েছেন।

তাই তো ইতি সাহস করে এখন বলতে পারেন, ‘বাবা অন্যের হোটেলে কাজ করেন। অনেক কষ্ট করেন। এটা দেখতে আমার অনেক কষ্ট হয়। আমি চাই না আব্বু আর এতো কষ্ট করুক। তাই ঠিক করেছি বাবাকে একটা হোটেল করে দেব।’

তিন বোনের মধ্যে ইতি মেঝো। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন স্কুলে পড়ে। সংসারে দারিদ্র কষ্ট থাকলেও বাবা-মা সেটি বুঝতে দিতেন না ইতিদের, ‘আমি কষ্ট করেই বড় হয়েছি। তবে পরিবারের কথা যদি বলেন, খেলাধুলায় বাবা-মা আমাকে কখনো বাধা দেননি।’

সব সংবাদ

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add