for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ এপ্রিল ২০২০, শনিবার, ২০:৪১:২১
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি আগেই ঘোষণা দিয়েছিলেন যদি প্রয়োজন হয় তাহলে দেশের সব ক্রীড়া ভেন্যু বিশেষ করে ইনডোর স্টেডিয়ামগুলো করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং ক্রীড়া পল্লী ০১ ও ০২ কে অস্থায়ী হাসপাতাল হিসাবে ব্যবহার করা যাবে কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল আজ(শনিবার) উক্ত স্হানগুলো পরিদর্শন করেন
এ বিষয়ে আগে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবিলায় ইতোমধ্যে সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকারের গৃহীত সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশে করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করেনি। তবে আমাদের আত্মতুষ্টিতে ভুগে বসে থাকলে চলবে না। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। আমরা ইতোমধ্যে ঢাকা মহানগরীসহ দেশের প্রধান স্টেডিয়ামসমূহে করোনা পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবাসনের ব্যবস্থা করেছি। ঢাকা মহানগরীরতে অবস্থিত স্টেডিয়াম ও সকল জেলা স্টেডিয়ামসহ মোট ৮০টি এবং ১২৫টি উপজেলা মিনি স্টেডিয়াম রয়েছে আমাদের।’
দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুদ রয়েছে। আতংকিত হওয়ার কিছু নেই। জনসমাগম এড়িয়ে চলুন। ঘরে অবস্থান করুন।’
For add
For add
For add
For add
for Add