for Add

চল্লিশ বছরে ক্রীড়াজগত

Krirajagat
এক এক করে ৩৯ বছর পার করেছে দেশের খেলাধুলার আর্কাইভ হিসেবে পরিচিত পাক্ষিক ক্রীড়াজগত। আজ (২০ জুলাই) ৪০ বছরে পদার্পণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রকাশিত দেশের সবচেয়ে পুরোনো এ ক্রীড়া পাক্ষিকটি। বুধবার ক্রীড়াজগত কার্যালয়ে পত্রিকাটির ৪০ বছরে পদার্পণ অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে পালন করেছে ক্রীড়াজগত পাঠক ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস। প্রধান অতিথির ভাষনে তিনি বলেছেন,‘আগামী বছর ক্রীড়াজগত-এর ৪০ বছরপূর্তি অনুষ্ঠান মহাধূমধামে আয়োজন করা হবে’। তিনি আরো বলেছেন,‘ক্রীড়াজগত শুধু আমাদেরই নয়; সারা দেশের ক্রীড়াঙ্গনের আর্কাইভ। আপনাদের লেখায় ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি সমৃদ্ধ হয়েছে; হচ্ছে। আগামীতেও আপনারা লেখক-সাংবাদিকরা এই প্রতিষ্ঠানের মর্যাদা ও গৌরবের সঙ্গে সম্পৃক্ত থাকবেন বলেই আমার বিশ্বাস। আপনাদের পরামর্শ নিয়েই আমরা আরো অনেক দূরে পথ পাড়ি দিতে চাই।’ ক্রীড়াজগত পাঠক ফোরামের সভাপতি জালাল হোসেন লাইজু ঢাকায় বাইরে থাকায় এই সভায় সভাপতিত্ব করেছেন ফোরামের উপদেষ্ঠা লেখক ইকরামুজ্জামান।

Krirajagat.jpg-2
ক্রীড়াজগতের পথ-পরিক্রমার ৪০ বছরের সূচনা দিনে ক্রীড়াজগতের নির্বাহী সম্পাদক এবং জাতীয় ক্রীড়া পরিষদের জনসংযোগ কর্মকর্তা আরিফ সোহেলের সঞ্চালনে অনুষ্ঠানে আরো বক্তব্য রেখেছেন-জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) নারায়ণ দেবনাথ, ক্রীড়াজগতের সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল, কবি সানাউল হক খান, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সভাপতি হাসান উল্লাহ খান রানা, দি ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোরের সম্পাদক রফিকুল ইসলাম, পাঠক ফোরামের আফজাল হোসেন, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাধারণ সম্পাদক রেজাওয়ান উজ জামান রাজিব। অনুষ্ঠানের সূচনা হয়েছে কেক কেটে।

Krirajagat.jpg-3
ক্রীড়াজগত-এর ৪০ বছরে পর্দাপণ দিবসে এ ছাড়া ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, খেলার ভুবন সম্পাদক এবং মোহামেডানের অন্যতম পরিচালক সারওয়ার হোসেন।

সব সংবাদ

ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add