for Add

ইউরো ২০১৬

শেষের অপেক্ষায় ইব্রাহিমোভিচ

ibrahimovic

সুইডেনের জার্সিতে আগামীকালই (বুধবার) কী শেষ ম্যাচ জøাতান ইব্রাহিমোভিচের?

আগামীকাল রাত একটায় বেলজিয়ামের বিপক্ষে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি খেলবে সুইডেন। নিচের এই ম্যাচে খেলতে নামার আগে ইব্রাহিমোভিচ দিয়েছেন জাতীয় দল থেকে অবসরের ঘোষণা। বলেছেন এই ইউরোই হবে জাতীয় দলের হয়ে তার শেষ টুর্নামেন্ট। ইউরোর পর জাতীয় দলের হয়ে আর খেলবেন না। এমনকি আগস্টে রিও অলিম্পিকেও খেলবেন না। তার আগেই তুলে রাখবেন বুটজোড়া।

‘ইউরোতে আমাদের শেষ ম্যাচটাই হবে সুইডেনের হয়ে আমার শেষ ম্যাচ। এমনকি আমি অলিম্পিকেও অংশ নিচ্ছি না’’-বেলজিয়াম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারের আবেগী ঘোষণা। এর অর্থ, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটির পরই যতি বসে যেতে পারে ইব্রাহিমোভিচের আন্তর্জাতিক ক্যারিয়ারের। কারণ গ্রুপের প্রথম দুই ম্যাচ থেকে সুইডেনের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ‘ই’ গ্রুপ থেকে সরাসরি দ্বিতীয় রাউন্ড তথা শেষ ষোলতে উঠতে হলে বেলজিয়ামের বিপক্ষে সুইডেনকে জিততেই হবে। ড্র করলেও অবশ্য সুইডিশদের আশা নিবুনিবু হয়ে জ্বলতে পারে, তবে সেটা অনেক যদি-কিন্তুর উপর। হেরে গেলে বাড়ি ফেরার বিমানে উঠা নিশ্চিত।

কিন্তু ইব্রাহিমোভিচ চান না বেলজিয়াম ম্যাচ দিয়েই শেষ হয়ে যাক সুইডেনের ইউরো অভিযান, এই ম্যাচ দিয়েই যতি পড়–ক তার আন্তর্জাতিক ক্যারিয়ারে। প্যারিস সেন্ট জার্মেইয়ের ৩৪ বছর বয়সী স্ট্রাইকারের আশা বেলজিয়ামকে হারিয়ে তার দল যাবে আরও অনেক দূর, ‘ইউরোতে আমাদের শেষ ম্যাচটাই হবে আমার শেষ। তবে আশা করছি, আগামীকালের ম্যাচটাই আমার শেষ ম্যাচ হচ্ছে না। এটা যত দূর সম্ভব লম্বা হবে।’

ইব্রাহিমোভিচের বাবার জন্মভূমি বসনিয়া হার্জেগোবিনা। মায়ের জন্মভূমি ক্রোয়েশিয়া। পিএসজি স্ট্রাইকার  তাই চাইলে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে পারতেন বসনিয়া অ্যান্ড হার্জেগোবিয়া ও ক্রোয়েশিয়ার হয়েও। কিন্তু ইব্রাহিমোভিচ জাতীয় দল হিসেবে বেনে নেন নিজের জন্মভূমি সুইডেনকেই। তো সুইডেনের হয়ে তার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ২০০১ সালের ৩১ জানুয়ারি, ফারো আইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ ওই বছরেরই ৭ অক্টোবর, ২০০২ বিশ্বকাপ বাছাইপর্বে, আজারবাইজানের বিপক্ষে। যে ম্যাচে সুইডেন জিতে ৩-০ গোলে। সেই থেকে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুইডিশ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। দেশের হয়ে এ পর্যন্ত ১১৫টি ম্যাচ খেলা মেজাজি এই স্ট্রাইকার নিজের করে নিয়েছেন সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও।
দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ২০০২ ও ২০০৬ বিশ্বকাপ এবং ২০০৪, ২০০৮, ২০১২ ইউরোতে। চলমান ইউরোতেও তো দলের অধিনায়কই তিনি। দলকে চলমান ২০১৬ ইউরোর মূলপর্বে তুলতে ইব্রাহিমোভিচ বাছাইপর্বে করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ১১ গোল। কিন্তু আসল জায়গাতেই এসে ব্যর্থ। এবারের ইউরোতে দুই ম্যাচে একটা গোলও করতে পারেননি। সুইডেনও তাই ধুকছে। শেষের আগে নিশ্চয় স্মরণীয় কিছুই করতে চাইবেন বর্ষিয়ান এই স্ট্রাইকার।

 

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add